রুশোর সেঞ্চুরিতে টাইগারদের বড় লক্ষ্য বেঁধে দিল প্রোটিয়ারা

২৭ অক্টোবর ২০২২, ১০:২৬ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM
রুশো

রুশো © সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনিতে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বল হাতে টাইগারদের শুরুটা দুর্দান্ত হলেও কুইন্টন ডি কক ও রাইলি রুসোর আগ্রাসী ব্যাটিংয়ে চাপে পড়ে বাংলাদেশ দল। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বকাপের সুপার টুয়েলভের দশম ম্যাচে বাংলাদেশের বোলারদের কচুকাটা করে ক্যারিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরি তুলে নিলো রাইলি রুশো। অফ সাইডে সিঙ্গেল খেলে ৫২ বলে সেঞ্চুরি করে রাইলি রুশোর সেঞ্চুরি। রুশোর সেঞ্চুরিতে টাইগারদের ২০৫ রানের বড় লক্ষ্য বেঁধে দিল প্রোটিয়ারা।

ক্যারিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরির উদ্‌যাপনে মিশে থাকল যেন শুধুই স্বস্তি! টি-টোয়েন্টি বিশ্বকাপ মঞ্চে কোনো দক্ষিণ আফ্রিকান ব্যাটারের এটি প্রথম সেঞ্চুরি। ডেভিড মিলারের পর দ্বিতীয় দক্ষিণ আফ্রিকান এবং সব মিলিয়ে ১৭তম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একাধিক সেঞ্চুরি পেলেন রুশো। 

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আজ বৃহস্পতিবার টস হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। প্রথম ওভারে তাসকিন আহমেদের হাত ধরে শুরুটা ভালোই হয় দলের। সে ওভারে ২ রান খরচায় টেম্বা বাভুমাকে বিদায় করেন তিনি।

বাভুমা শুরু থেকেই খানিকটা নড়বড়ে ছিলেন। ইনিংসের ষষ্ঠ বলে তাকে বিদায় করেন তাসকিন। তার অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। প্রোটিয়া অধিনায়কের সেই ক্যাচটা ধরতে তেমন সমস্যাই হয়নি নুরুল হাসানের। দলীয় ২ রানেই প্রথম উইকেট খুইয়ে বসে দক্ষিণ আফ্রিকা।

সেটাই শেষ, পরের ১০ ওভারে বাংলাদেশ আর কোনো সাফল্য পায়নি। কুইন্টন ডি কক আর রাইলি রুশো মিলে গড়েছেন প্রতিবেদন লেখার আগ পর্যন্ত ১১৫ রানের বিশাল এক জুটি। সেই জুটিই এখনো ভাঙতে পারেননি সাকিবরা। এই জুটি ভাঙার তাড়নায় দুটো রিভিউই ইনিংসের সপ্তম ওভারে খুইয়ে বসে সাকিব আল হাসানের দল।

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, কর্মস্থল ঢাকা
  • ১৭ এপ্রিল ২০২৬
রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, প্রথম ফ্লাইটে য…
  • ১৭ এপ্রিল ২০২৬
অং সান সু চি সহ ৪ হাজার রাজবন্দির সাজা কমাল জান্তা সরকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শেষ মুহুর্তে এসএসসি পরীক্ষার্থীদের জন্য করণীয়
  • ১৭ এপ্রিল ২০২৬
রিজিওনাল সেলস ম্যানেজার নিয়োগ দেবে সিম্ফনি মোবাইল, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
অস্থায়ী যুদ্ধবিরতি নয় মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসান চায় ইরান
  • ১৭ এপ্রিল ২০২৬