টি-২০ বিশ্বকাপ থেকে ওয়েস্ট ইন্ডিজের বিদায়

২১ অক্টোবর ২০২২, ০১:০৮ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৪:৫০ PM
ওয়েস্ট ইন্ডিজের বিদায়

ওয়েস্ট ইন্ডিজের বিদায় © সংগৃহীত

দু’বারের টি-২০ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। বাছাইপর্ব খেলা তাদের জন্য অসম্মানের। ওই বাছাইপর্বেও বাঁচা-মরার লড়াইয়ে নামতে হয় ক্যারিবীদের। যে লড়াইয়ে মৃত্যু লেখা হয়েছে টি-২০’র ফেরিওয়ালাদের। নিকোলাস পুরানদের ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ থেকে বিদায় করে সুপার টুয়েলভে নাম তুলেছে সাহসী ক্রিকেট খেলা আয়ারল্যান্ড। 

শুক্রবার হোবার্টে টস জিতে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। স্কটল্যান্ডের বিপক্ষে হেরে আসর শুরু করা দলটি মাঝারি সংগ্রহ তোলে। চারে নামা ব্রেন্ডন কিং-এর হার না মানা ৬২ রানের ইনিংসে ভর করে ৫ উইকেটে ১৪৬ রান তোলে। কিং ৪৮ বলে ছয়টি চার ও এক ছক্কায় ওই রান তোলেন। 

এছাড়া ক্যারিবীয়দের হয়ে ওপেনার জনসন চার্লস ১৮ বলে ২৪ রান করেন। তিনে নেমে এভিন লুইস ১৮ বল খেলে ১৩ রান করতে পারেন। অধিনায়ক পুরান ১৩ ও ওডেন স্মিথ ১৯ রান যোগ করেন।

জবাব দিতে নেমে আয়ারল্যান্ড উড়ন্ত শুরু করে। ওপেনিং জুটিতে অধিনায়ক আন্দ্রে বালব্রেইনি ও পল র্স্টালিং ৭.৩ ওভারেই ৭৩ রান যোগ করেন। বালব্রেইনি ২৩ বলে তিনটি করে চার ও ছক্কার শটে ৩৩ রান করেন। তাদের ওই জুটিতেই বিদায় লেখা হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের। 

বাড়ির পথ এগিয়ে দেন র্স্টালিং। তিনি খলেন ৪৮ বলে ৬৬ রানের ঝকঝকে ইনিংস। ৩২ বছর বয়সী এই ওপেনারের ব্যাট থেকে ছয়টি চার ও দুটি ছক্কা বেরোয়। তিনে নামা উইকেটরক্ষক লরকান টাকারের সঙ্গে ৭৬ রান যোগ করেন ডানহাতি ওপেনার। টাকার করেন ৩৫ বলে ৪৫ রান। দুটি করে চার ও ছক্কা তোলেন এই ব্যাটার।  

আয়ারল্যান্ডের হয়ে এই ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন লেগ স্পিনার গ্যারেথ ডিলানি। আইরিশ এই অলরাউন্ডার ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৬ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন।  অন্য স্পিনার সিমি সিং ২ ওভারে ১১ রান দিয়ে নেন একটি উইকেট। মার্ক এডায়ার উইকেট নিতে না পারলে ৪ ওভারে খরচা করেন ২৬ রান। মূল পর্ব নিশ্চিত হলেও গ্রুপ চ্যাম্পিয়ন নাকি রানার্স আপ তা ঠিক হয়নি আয়ারল্যান্ডের।

ইবি শিক্ষকের আড়াইশ পৃষ্ঠার পিএইচডি থিসিসের মূল্যায়ন রিপোর্ট…
  • ২০ মে ২০২৬
তিন ধাপে নয়, একবারে পে স্কেল চান সরকারি চাকরিজীবীরা
  • ২০ মে ২০২৬
বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়াতে চায় পিডিবি
  • ২০ মে ২০২৬
সাবেক কেন্দ্রীয় নেতাসহ নিষিদ্ধ ছাত্রলীগের তিনজনকে গ্রেফতার
  • ২০ মে ২০২৬
আগামী বাজেটেই নতুন পে স্কেল—বাস্তবায়ন কীভাবে, তা নিয়ে কথাবা…
  • ২০ মে ২০২৬
ঈদ উপলক্ষে শিক্ষার্থীদের জন্য বিভাগীয় শহরে বাস সার্ভিস চালু…
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081