শাহিনের বলে চোট, হাসপাতালে গুরবাজ

১৯ অক্টোবর ২০২২, ০৩:১৯ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৪:৫২ PM
শাহিন আফ্রিদি

শাহিন আফ্রিদি © সংগৃহীত

চোট সারিয়ে পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ফিরেছেন শাহিন আফ্রিদি। তিনি যে কতটা ভয়ঙ্কর ছন্দে রয়েছেন, সেটা দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেই বুঝিয়ে দিলেন পাকিস্তানেরে এই বোলার। শাহিনের বলে আফগানিস্তানের একজনক ব্যাটারকে যেতে হল হাসপাতালে।

বুধবার (১৯ অক্টোবর) পাকিস্তানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমেছিল আফগানিস্তান। পর পর দু’ওভারে দু’টি উইকেট তুলে নেন শাহিন। দুই আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ় এবং হজরতউল্লাহ জ়াজ়াইকে ফিরিয়ে দেন তিনি। তবে গুরবাজ় আউট হওয়ার সময়েই সমস্যা দেখা দেয়।

শাহিনের ইয়র্কার সজোরে আছড়ে পড়ে গুরবাজ়ের বাঁ পায়ে। আম্পায়ার তাঁকে আউট দিলেও প্রচণ্ড যন্ত্রণায় কাতরাতে থাকেন আফগান ওপেনার। বাঁ পা চেপে ধরে তিনি মাঠেই বসে পড়েন। চিকিৎসকরা ছুটে আসেন গুরবাজ়‌ের আঘাত পরীক্ষা করতে। তিনি হাঁটতেই পারছিলেন না। 

আরও পড়ুন: মেসির চোখে বিশ্বকাপ জিতবে যে দল

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ম্যাচ চলার সময়ই গুরবাজের বাঁ পা স্ক্যান করাতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ওপেনারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না আফগানিস্তান। তিনি ছিটকে গেলে তা আফগানদের কাছে বড় ধাক্কা হতে চলেছে। চোট পাওয়ার পর ফিল্ডিং করতে নামতে পারেননি গুরবাজ।

অবশ্য শেষ পর্যন্ত ম্যাচটির কোনো ফল হয়নি। পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ২.২ ওভার ব্যাটিং করে ১৯ রান স্কোরবোর্ডে জমা করার পর বৃষ্টি আঘাত হানে। শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়।

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মধ্যে ক্ষতিপ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় ৪০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, ব্লু-ইকোনমির ‘সেন্ট্রাল …
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
পরীক্ষায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার অংশগ্রহণ, গ্রেপ্তারের দাবি …
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বরগুনায় নদীতীরে ভেসে এলো ৩০ ফুটের মৃত তিমি
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
৪২ দিনব্যাপী ১৬০ শিক্ষকের প্রশিক্ষণ শুরু শনিবার, একগুচ্ছ নি…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
২০৩০ সালের মধ্যে ২০% বিদ্যুৎ আসবে নবায়নযোগ্য জ্বালানি থেকে …
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9