বিপিএল খেলতে আসছেন আফ্রিদি-রিজওয়ান!

১৯ অক্টোবর ২০২২, ০৯:১০ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৪:৫২ PM
আফ্রিদি-রিজওয়ান

আফ্রিদি-রিজওয়ান © সংগৃহীত

আগামী বছরের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সফর করার কথা ছিল পাকিস্তানের ক্রিকেট বোর্ডের (পিসিবি)। কিন্তু বোর্ড সেই সিদ্ধান্ত বাতিল করেছে। ফলে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পাকিস্তানি ক্রিকেটারদের খেলার সম্ভাবনা বেড়েছে। সেই সুযোগটিই নিতে চায় টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শাহিন শাহ আফ্রিদিসহ তারা দলে ভেড়াতে চায় মোহাম্মদ রিজওয়ান ও হাসান আলিকে। খবর ক্রিকবাজের।

ওয়েস্ট ইন্ডিজ ট্যুর বাতিল হওয়ায় পাকিস্তানের আরও কয়েকজন ক্রিকেটারকে বিপিএলে দেখা যেতে পারে। বিপিএল ফ্র্যাঞ্চাইজি রংপুরের সঙ্গে আগেই চুক্তিবদ্ধ হয়েছেন দেশটির অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মালিক।

রংপুর কিনেছে আফগানিস্তানের আজমতউল্লাহ উমরজাই, শ্রীলঙ্কার পাথুম নিসাঙ্কা ও জেফরে ভেন্ডারসেকে। ক্রিকবাজ জানাচ্ছে, রংপুর মোহাম্মদ নওয়াজকে কেনার কথাও ভাবছে।

আরও পড়ুন: ইনজুরি থেকে ফিরে মুশফিকের সেঞ্চুরি

প্রসঙ্গত, এবারের বিপিএল শুরু হওয়ার কথা জানুয়ারির ৬ তারিখ থেকে।  শেষ হবে ১৬ ফেব্রুয়ারি। এবার রংপুর থেকে কোনো ফ্র্যাঞ্চাইজি নতুন যুক্ত হবে। সে হিসেবে বিপিএলে এবার অংশ নেবে মোট ৭টি দল। গত আসরে যা ছিল ৬টি।

এবার বসুন্ধরা গ্রুপের মালিকায় রংপুর দল গঠন করেছে। এ ছাড়াও দল রয়েছে বরিশাল, খুলনা, ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চল থেকে। 

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের সাতটি ফ্র্যাঞ্চাইজি

দল                                   মালিকানা

বরিশাল                            ফরচুন বরিশাল স্পোর্টস লি.

খুলনা                               মাইন্ডট্রি লি.

ঢাকা                                 প্রগতি গ্রিন অটো রাইস মিলস লি.

সিলেট                              ফিউচার স্পোর্টস বাংলাদেশ লি.

রংপুর                               টগি স্পোর্টস  লি. (বসুন্ধরা গ্রুপ)

চট্টগ্রাম                              ডেল্টা স্পোর্টস লি.                             

কুমিল্লা                               কুমিল্লা লিজেন্ডস লি.

ইবি শিক্ষকের আড়াইশ পৃষ্ঠার পিএইচডি থিসিসের মূল্যায়ন রিপোর্ট…
  • ২০ মে ২০২৬
তিন ধাপে নয়, একবারে পে স্কেল চান সরকারি চাকরিজীবীরা
  • ২০ মে ২০২৬
বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়াতে চায় পিডিবি
  • ২০ মে ২০২৬
সাবেক কেন্দ্রীয় নেতাসহ নিষিদ্ধ ছাত্রলীগের তিনজনকে গ্রেফতার
  • ২০ মে ২০২৬
আগামী বাজেটেই নতুন পে স্কেল—বাস্তবায়ন কীভাবে, তা নিয়ে কথাবা…
  • ২০ মে ২০২৬
ঈদ উপলক্ষে শিক্ষার্থীদের জন্য বিভাগীয় শহরে বাস সার্ভিস চালু…
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081