২০০৭ সালের পর টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের মুখ দেখেনি বাংলাদেশ

১৮ অক্টোবর ২০২২, ০২:৩৮ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৪:৫২ PM
বাংলাদেশ ক্রিকেট দল

বাংলাদেশ ক্রিকেট দল © সংগৃহীত

আগামী ২২ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল আকর্ষণ সুপার টুয়েলভের খেলা। এবার বাংলাদেশ সরাসরি খেলছে এ বিশ্বকাপের সুপার ১২-এ। সেখানে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা আছে আগে থেকেই। আর থাকবে গ্রুপ ‘এ’ এর রানার আপ ও গ্রুপ ‘বি’ এর জয়ী দল। বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে ২৪ অক্টোবর। হোবার্টে সাকিবরা খেলবেন প্রথম রাউন্ড পেরিয়ে আসা দলের বিপক্ষে। 

নতুন স্লোগান নিয়ে অস্ট্রেলিয়ার বিশ্বকাপে বাংলাদেশ। স্লোগান, ভবিষ্যতের দল গড়ার। মাহমদুল্লাহ, যিনি বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ক্রিকেট খেলেছেন, তাঁকে বাদ দিয়েই বিশ্বকাপ দল ঘোষণা করেছে বিসিবি। আরেক অভিজ্ঞ মুশফিকুর রহিম তো অবসরই নিয়েছেন। তামিম ইকবাল আরও এক বছর আগে থেকেই টি-টোয়েন্টিতে নেই। অভিজ্ঞদের মধ্যে যিনি আছেন, সেই সাকিব আল হাসানকে নেতৃত্ব দিয়ে অপেক্ষাকৃত কম অভিজ্ঞদের নিয়ে সেজেছে বিশ্বকাপের দল।

বিশ্বকাপে বাংলাদেশের জয়-পরাজয়

সাতটা বিশ্বকাপ হয়ে গেছে এ সংস্করণে। বিশ্বকাপের মূল পর্বে এসে এখনো বাংলাদেশের জয় মাত্র একটি। সেটিও সেই ২০০৭ সালের বিশ্বকাপে। এর পর থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ মানেই বাংলাদেশের জন্য দুঃখজাগানিয়া স্মৃতি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, ইয়াসির আলি চৌধুরী, শরিফুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, নাজমুল হোসেন শান্ত ও হাসান মাহমুদ।

বিশ্বকাপে বাংলাদেশের ঘটে যাওয়া ঘটনা

অষ্টম টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলোয়াড়েরাই সবচেয়ে বেশি বার ‘০’ রানে আউট হয়েছেন। টি–টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট ও সুপার টেন ও সুপার টু য়েলভ পর্বে ১৬ ম্যাচ খেলে জয়শূন্য বাংলাদেশ।

আরও পড়ুন: সামাজিক উন্নয়নে অবদান রাখার পুরস্কার পেলেন সাদিও মানে

সূচি

২৪ অক্টোবর, এ ২ হোবার্ট, সকাল ১০টা

২৭ অক্টোবর, দক্ষিণ আফ্রিকা সিডনি, সকাল ৯টা

৩০ অক্টোবর, বি ১ ব্রিসবেন, সকাল ৯টা

০২ নভেম্বর, ভারত অ্যাডিলেড, বেলা ২টা

০৬ নভেম্বর, পাকিস্তান অ্যাডিলেড, সকাল ১০টা

এবারের বিশ্বকাপে একদিনে সর্বোচ্চ তিনটি করে ম্যাচ দেখার সুযোগ থাকবে দর্শকদের সামনে। যদিও সেই সংখ্যা খুব বেশি নয়। বেশিরভাগ দিনে দুটি করে ম্যাচ উপভোগ করতে পারবেন দর্শকরা

অস্ট্রেলিয়ার সাত ভেন্যুতে হবে এবারের ম্যাচ- সিডনি, মেলবোর্ন, পার্থ, হোবার্ট, ব্রিসবেন, অ্যাডিলেইড ও গিলং। সেমিফাইনাল হবে সিডনি ও অ্যাডিলেডে। ফাইনাল হবে মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়াম এমসিজিতে।

ইবি শিক্ষকের আড়াইশ পৃষ্ঠার পিএইচডি থিসিসের মূল্যায়ন রিপোর্ট…
  • ২০ মে ২০২৬
তিন ধাপে নয়, একবারে পে স্কেল চান সরকারি চাকরিজীবীরা
  • ২০ মে ২০২৬
বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়াতে চায় পিডিবি
  • ২০ মে ২০২৬
সাবেক কেন্দ্রীয় নেতাসহ নিষিদ্ধ ছাত্রলীগের তিনজনকে গ্রেফতার
  • ২০ মে ২০২৬
আগামী বাজেটেই নতুন পে স্কেল—বাস্তবায়ন কীভাবে, তা নিয়ে কথাবা…
  • ২০ মে ২০২৬
ঈদ উপলক্ষে শিক্ষার্থীদের জন্য বিভাগীয় শহরে বাস সার্ভিস চালু…
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081