বার্সেলোনার আদালতে নেইমারের বিচার শুরু

১৮ অক্টোবর ২০২২, ০৯:১০ AM
নেইমার

নেইমার © সংগৃহীত

আগের রাতেই লিগ ওয়ানের ম্যাচে একমাত্র গোলে পিএসজিকে জিতিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। এরপর খুব একটা বিশ্রামের সময় পেলেন না। ছুটে আসতে হয়েছে বার্সেলোনায়। এখানেই কর জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে আদালতে বিচার শুরু হয়েছে তার।

২০১৩ সালে সান্তোস ছেড়ে বার্সেলোনায় যোগ দেন নেইমার। সেই দলবদল নিয়ে জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে মামলা করেছিল ব্রাজিলের বিনিয়োগ প্রতিষ্ঠান ডিআইএস। ঘটনার ৯ বছর পর নেইমার এবং আরও ৮ জনের বিচার কাল শুরু হয় বার্সেলোনার আদালতে। সেই মামলার বিচারে বার্সেলোনার প্রাদেশিক আদালতে হাজিরা দিয়েছেন পিএসজির এই ব্রাজিলিয়ান তারকা।

অভিযোগ আছে, ২০১৩ সালে ব্রাজিলিয়ান ক্লাব স্যান্তোস ছেড়ে যখন বার্সেলোনায় যোগ দেন নেইমার, তখন বিশাল অঙ্কের কর ফাঁকি দিয়েছিলেন এই ব্রাজিলিয়ান। সেই অভিযোগেই পরে মামলা ঠুকেছিল ব্রাজিলের বিনিয়োগ প্রতিষ্ঠান ডিআইএস।

ডিআইএসের দাবি, নেইমারের ইমেজ স্বত্বের ৪০ শতাংশের মালিকানা তাদের। ২০০৯ সালে ১৭ বছরের নেইমার যখন স্যান্তোসের উঠতি তারকা তখন ২০ লাখ ইউরোর বিনিময়ে নেইমারের স্বত্ব কিনে নেয় তারা। কিন্তু নেইমার এখন তা অস্বীকার করায় মামলা ঠুকে দেয় তারা। এ মামলায় নেইমারসহ দোষীদের ৫ বছরের জেল আর ১৪৪ কোটি টাকা জরিমানা দাবি করেছে প্রতিষ্ঠানটি।

নেইমারের দুই বছর কারাবাসের পাশাপাশি এক কোটি ইউরো জরিমানা দাবি করে মামলা করেছেন বাদীপক্ষের আইনজীবীরা। বার্সার সে সময়ের সভাপতি রসেলের পাঁচ বছরের কারাবাস এবং কাতালান ক্লাবটিকে ৮৪ লাখ ইউরো জরিমানার দাবিও করা হয়েছে।

আরও পড়ুন: যে কারণে ব্যালন ডি’অর পাননি পেলে-ম্যারাডোনা

মামলায় বিবাদীপক্ষ সব অভিযোগ অস্বীকার করলেও গত বৃহস্পতিবারই সংবাদ সম্মেলনে আইনজীবীর মাধ্যমে নিজেদের দাবি উপস্থাপন করে ডিআইএস।

প্রতিষ্ঠানটির হয়ে মামলায় অংশ নেওয়া আইনজীবী পাওলো নাসা বলেছেন, ‘নেইমার এবং তাঁর মা–বাবা, বার্সেলোনা ও সান্তোসের বোর্ড পরিচালকেরা মিলে আমার মক্কেলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। সেই দলবদলের (সান্তোস থেকে বার্সা) আসল অঙ্ক ছিল ৮ কোটি ২০ লাখ ইউরো। কিন্তু অফিশিয়ালি মাত্র ১ কোটি ৭০ লাখ দেখানো হয়।’

নেইমার এবং তাঁর পরিবারের পক্ষে এই মামলায় অংশ নেওয়া আইনজীবী মারিয়া মাসো যুক্তি দেন, তাঁর মক্কেল কোনো অপরাধ করেননি। আর দলবদলের সেই ঘটনা ঘটেছে ব্রাজিলে, যেখানকার কোনো কিছু নিয়ে স্প্যানিশ আদালতের বিচারিক ক্ষমতা নেই।

ট্যাগ: ফুটবল
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মধ্যে ক্ষতিপ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় ৪০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, ব্লু-ইকোনমির ‘সেন্ট্রাল …
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
পরীক্ষায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার অংশগ্রহণ, গ্রেপ্তারের দাবি …
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বরগুনায় নদীতীরে ভেসে এলো ৩০ ফুটের মৃত তিমি
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
৪২ দিনব্যাপী ১৬০ শিক্ষকের প্রশিক্ষণ শুরু শনিবার, একগুচ্ছ নি…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
২০৩০ সালের মধ্যে ২০% বিদ্যুৎ আসবে নবায়নযোগ্য জ্বালানি থেকে …
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9