২৪ বছর পর ফ্রান্সের হয়ে ব্যালন ডি’অর জিতলেন করিম বেনজেমা

১৮ অক্টোবর ২০২২, ০৮:২০ AM
ব্যালন ডি’অর হাতে করিম বেনজেমা

ব্যালন ডি’অর হাতে করিম বেনজেমা

১৯৯৮ সালে জিনেদিন জিদানের ব্যালন ডি’অর জয়ের প্রায় দুই যুগ পর ২০২২ সালের ব্যালন ডি’অর জিতে নিলেন ফ্রান্স এবং রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার করিম বেনজেমা।

সোমবার (১৭ অক্টোবর) রাতে প্যারিসের চ্যাটেলেট থিয়েটারে ফ্রান্স ফুটবলের পক্ষে তার হাতে পুরস্কারটি তুলে দেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ও কোচ জিনেদিন জিদান।

এ বছর কার হাতে ব্যালন ডি’অর উঠবে তা আগেই জানা ছিল। অপেক্ষা ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণার। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে নিয়ে চলছিল আলোচনা। আর অবশেষে তার হাতেই উঠলো বর্ষসেরা ফুটবলারের ট্রফি।

আরও পড়ুন: ইউজিসির পরামর্শে ১৩৪টি আসন কমাল খুলনা বিশ্ববিদ্যালয়।

গত মৌসুমটা দুর্দান্ত কেটেছে করিম বেনজেমার। একই সঙ্গে দুর্দান্ত কেটেছে রিয়াল মাদ্রিদেরও। ২০২১-২০২২ মৌসুমে রিয়ালের জার্সিতে ৪৬ ম্যাচে ৪৪ বার প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন বেনজেমা। এর মধ্যে চ্যাম্পিয়নস লিগে দুটি হ্যাটট্রিকসহ করেছেন ১৫ গোল।

অপরদিকে মেয়েদের ফুটবলের সেরা হিসেবে ব্যালন ডি'অর জিতেছেন বার্সার অ্যালেক্সিয়া পুতেল্লাস। টানা দু'বার এই সম্মান জয়ের কীর্তি গড়লেন তিনি। এছাড়া সেরা গোলরক্ষকের পুরস্কার উঠেছে রিয়ালের থিবো কর্তোয়ার হাতে। মৌসুমের সেরা স্ট্রাইকার হিসেবে জার্ড মুলার পুরস্কার জিতেছেন রবার্ট লেভানডভস্কি। 

সরকারি চাকরির ভাইভাতে নম্বর বৃদ্ধির প্রতিবাদে তিতুমীরে ছাত্…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির দুই পক্ষের সংঘর্ষে মামলা, গ্রেপ্তার ৪
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতন্ত্র,আইনের শাসন ও মানবাধিকার প্…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
পাঁচ শ্রেণির পাঠ্যবইয়ের মূল্যায়ন চূড়ান্ত, থাকছে জিয়াউর রহমা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি আকিজ ভেনচারে, মৌখিক পরীক্ষা ১২ সেপ্টেম…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কোচিং বন্ধের নির্দেশ, স্কুলে মোবাইল আনতে পারবে না শিক্ষার্থ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9