আফগানিস্তানের বিপক্ষে সৌম্য ১, সাকিব ১, শান্ত ১২

১৭ অক্টোবর ২০২২, ০৫:৫৮ PM
বড় পরাজয়ে শুরু টাইগারদের

বড় পরাজয়ে শুরু টাইগারদের © সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে এখনও মাঠে নামা হয়নি বাংলাদেশের। এর আগেই তাদের ব্যর্থতা ফুটে উঠেছে প্রস্তুতি ম্যাচেই। ত্রিদেশীয় সিরিজে চার ম্যাচ হারের পর বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও আজ হারের মুখ দেখলো বাংলাদেশ দল। ১৬১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৯৮ রানে থামলো বাংলাদেশ। বেলেরিভ ওভালের প্রস্তুতি ম্যাচে ব্যাটিং-বোলিং কোনটাতেই আফগানিস্তানের সঙ্গে পেরে ওঠেনি বাংলাদেশ। দুই ওপেনার সৌম্যর সংগ্রহ ৪ বলে ১ রান আর শান্ত করেছেন ৯ বলে ১২। অধিনায়ক সাকিব আউট হয়েছেন ৪ বলে ১ রান করে‍। 

অ্যালান বোর্ডার মাঠে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। নির্ধারিত ২০ ওভার শেষে আফগানরা সংগ্রহ করে ১৬০ রান। দলটির হয়ে সর্বোচ্চ ১৭ বলে ৪১ রান করেন অধিনায়ক নবি। এছাড়া ইব্রাহিম জাদরান করেন ৩৯ বলে ৪৬ রান।

চ্যালেঞ্জিং লক্ষ্যে ব্যাট করতে নেমে ফজল হক ফারুকী, মুজিব উর রহমানদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশি ব্যাটাররা। নির্ধারিত ওভার শেষে বাংলাদেশ সংগ্রহ করে ৯ উইকেটে ৯৮ রানে।

আরও পড়ুন: বিশ্বকাপে দ্বিতীয় অঘটন: ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে স্কটল্যান্ডের শুভ সূচনা

জবাবে উদ্বোধনী জুটিতে ব্যাট করতে নামেন নাজমুল হোসেন শান্ত এবং মেহেদী মিরাজ। তবে সফলতার মুখ দেখেনি এ জুটিও। ১২ রান করে শান্ত ফারুকির বলে বোল্ড হলে ১৯ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। বেশিক্ষণ থিতু হতে পারেননি সাকিব-সৌম্যও। চার বলে ১ রান করে আউট হয়েছেন সৌম্য। সমান ১ রান করে সাকিবও আউট হয়েছেন ফারুকির বলে।

আফিফ-রাব্বি রানের খাতা খোলার আগেই মাঠ ছেড়েছেন। সোহান চেষ্টা করেও ১৩ রানের বেশি করতে পারেননি। শেষদিকে মোসাদ্দেকের ২৯ রানে নির্ধারিত ২০ ওভারে ৯৮ রানে থামে বাংলাদেশ। 

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া, সূচি চূ…
  • ১৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে সেকেন্ড টাইম চালুর দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে অব…
  • ১৭ এপ্রিল ২০২৬
ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে রাজনীতি ছাড়লেন জেলা ছাত্রদল নেতা
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ নৌবাহিনীতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৪৫০, আবেদন শেষ ২…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘চাঁদা নয়, বলেছি দোকান দিচ্ছেন ছেলেপেলেদের কিছু খাওয়াইয়েন’
  • ১৭ এপ্রিল ২০২৬
সেতু কর্তৃপক্ষ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী…
  • ১৭ এপ্রিল ২০২৬