‘লবিং করে জাতীয় দলে’ গণমাধ্যমের খবরে ক্ষুব্ধ সাব্বির, ব্যবস্থা নেওয়ার হুমকি

১৭ অক্টোবর ২০২২, ০৯:০৮ AM
সাব্বির রহমান

সাব্বির রহমান © সংগৃহীত

তিন বছর পর জাতীয় দলে ফিরে সুযোগ পেয়েছিলেন টাইগারদের বিশ্বকাপ স্কোয়াডে। কিন্তু তাসমান সাগর পাড়ি দিয়েও অস্ট্রেলিয়ার মাটিতে পা রাখতে পারেননি ডানহাতি এ ব্যাটার। ত্রিদেশীয় সিরিজে ফর্মহীনতার কারণে বিশ্ব আসরের মূল স্কোয়াড থেকে বাদ পড়েছেন তিনি। বিশ্বকাপের ঠিক আগে আগে ফিরতে হয়েছে দেশে।

স্বপ্নভঙ্গের হতাশা নিয়ে শনিবার রাতে দেশে ফেরেন এই দুই ক্রিকেটার। পরদিন একটি জাতীয় দৈনিকে খবর বের হয়, বিশ্বকাপ দলে সুযোগ পেতে লবিং করেছিলেন সাব্বির। বিসিবির এক কর্মকর্তাকে নাকি অনেক অনুনয়-বিনয় করে ঢুকেছিলেন বিশ্বকাপগামী বহরে।

এই খবরের প্রতিক্রিয়া জানাতে রোববার রাতে নিজের ফেইসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে আসেন সাব্বির। যেখানে এই খবরকে ভিত্তিহীন ও অযৌক্তিক হিসেবে উল্লেখ করেন ৩০ বছর বয়সী ব্যাটসম্যান।

‘এসব কথা অযৌক্তিক। আমার খেলা নিয়ে, পারফরম্যান্স নিয়ে কথা বলতেই পারেন। এসব আমার জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে, করবে। কিন্তু বাইরের বিষয় নিয়ে লেখা অগ্রহণযোগ্য। তাই বাধ্য হয়েই লাইভে আসা।’

‘আজকে সকালে দেখলাম দেশের অন্যতম বড় সংবাদ মাধ্যম সমকাল লিখেছে আমি নাকি টিম ম্যানেজম্যান্টের কাকে ধরে দলে এসেছি। এমন করলে আমি তিন বছর দলের বাইরে থাকতাম না। তিন বছর আগেই দলে ঢুকে যেতাম।’

এসময় সাব্বির জানান, ব্যক্তি স্বাধীনতার ওপর আক্রমণ করায় ব্যবস্থা নেবেন তিনি।

‘আমি ব্যবস্থা নেব সমকালের বিরুদ্ধে। এতদিন চুপ ছিলাম, কিছু বলা হয়নি। এখন একটা পদক্ষেপ নেওয়া উচিত। এটা আমার ব্যক্তি স্বাধীনতার ওপর আক্রমণ করা হয়েছে। তাই এখন ব্যবস্থা নেওয়া উচিত।’

সরকারি চাকরির ভাইভাতে নম্বর বৃদ্ধির প্রতিবাদে তিতুমীরে ছাত্…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির দুই পক্ষের সংঘর্ষে মামলা, গ্রেপ্তার ৪
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতন্ত্র,আইনের শাসন ও মানবাধিকার প্…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
পাঁচ শ্রেণির পাঠ্যবইয়ের মূল্যায়ন চূড়ান্ত, থাকছে জিয়াউর রহমা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি আকিজ ভেনচারে, মৌখিক পরীক্ষা ১২ সেপ্টেম…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কোচিং বন্ধের নির্দেশ, স্কুলে মোবাইল আনতে পারবে না শিক্ষার্থ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9