কাতারে মেসির খেলা দেখবেন সাকিব

১৫ অক্টোবর ২০২২, ১০:৩৬ PM
সাকিব আল হাসান ও লিওনেল মেসি

সাকিব আল হাসান ও লিওনেল মেসি © ফাইল ছবি

কাতার বিশ্বকাপে মেসির খেলা দেখার টিকেট পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম মেক্সিকো ম্যাচের দুটি টিকিট পেয়েছেন তিনি। 

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে তিনি চারটি টিকিট চেয়েছিলেন। অত্যধিক চাহিদা থাকায় বাফুফে সাকিবকে চারটি টিকিট দিতে পারেনি, দুটো টিকিট দিয়েছে। 

শনিবার (১৫ অক্টোবর) দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশ কাতার বিশ্বকাপের টিকিট গ্রহণ করেছে। বাফুফের সিনিয়র এক্সিকিউটিভ দুই দিন আগে টিকিট সংগ্রহ করতে কাতার গিয়েছিলেন। তিনি কাতারের দোহায় ফিফা টিকিট সেন্টার থেকে টিকিটগুলো সংগ্রহ করে আজ বাফুফে ভবনে বুঝিয়ে দিয়েছেন। ২-৩ দিন পর টিকিট গ্রহীতাদের টিকিট প্রদান শুরু হবে।  

বাফুফের মাধ্যমে ফুটবল ফেডারেশন, ক্লাবের কর্মকর্তা, সাবেক ফুটবলার, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বরা টিকিট গ্রহণ করছেন৷ বাফুফে ছাড়া সরাসরি অনলাইন ও অন্য দেশ থেকেও অনেকে বিশ্বকাপের টিকিট সংগ্রহ করেছেন। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম, সাবেক জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন সুমন সহ আরো অনেকে অনলাইন থেকে টিকিট সংগ্রহ করেছেন। 

ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ ইরানের
  • ০১ এপ্রিল ২০২৬
ফেনীতে দুই বেসরকারি হাসপাতাল বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য ব…
  • ০১ এপ্রিল ২০২৬
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
দৌলতদিয়া বাসডুবি: তদন্ত প্রতিবেদন দাখিল
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence