ডি মারিয়ার ইনজুরি গুরুতর নয়, বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা নেই

১৪ অক্টোবর ২০২২, ০২:৫৩ PM
ডি মারিয়া

ডি মারিয়া © সংগৃহীত

ঊরুর চোটে আনহেল ডি মারিয়ার কাতার বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা জেগেছিল। পরীক্ষা-নিরীক্ষার পর জুভেন্টাসের পক্ষ থেকে জানানো হয়েছে, চোট অতটা গুরুতর নয়, তবে পুরোপুরি সেরে উঠতে আর্জেন্টাইন এই উইঙ্গারের ২০ দিনের মতো সময় লাগবে। ২০ নভেম্বর শুরু হবে বিশ্বকাপের আগামী আসর। অর্থাৎ বিশ্বকাপ খেলা নিয়ে আপাতত শঙ্কা নেই ডি মারিয়ার। 

জুভেন্টাস গত বৃহস্পতিবার জানিয়েছে, হ্যামস্ট্রিংয়ের হালকা ইনজুরি ডি মারিয়াকে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত মাঠের বাইরে ঠেলে দিয়েছে। আশা করা যাচ্ছে, এর মধ্যেই তিনি পুরোপুরি ফিট হয়ে যাবেন এবং বিশ্বকাপে খেলতে পারবেন।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইসরায়েলি ক্লাব মাকাবি হাইফার কাছে ২-০ গোলে হেরে যাওয়া ম্যাচে ইনজুরিতে আক্রান্ত হন ডি মারিয়া। এরপর ৩৪ বছর বয়সী এই ফুটবলারকের স্ক্যান করতে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: মোবাইলে দেখা যাবে কাতার বিশ্বকাপের খেলা

ক্লাবের এক বিবৃতিতে জুভেন্টাস জানিয়েছে, ‘বৃহস্পতিবার সকালে ডি মারিয়াকে স্ক্যান করতে নিয়ে যাওয়া হয়। যেখানে দেখা যায়, ডান উরুরর নিচের দিকে মাসলে টান লেগেছে (হ্যামস্ট্রিং) তার। এই ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে ২০দিন সময় লাগবে ডি মারিয়ার।’

২০ নভেম্বর থেকে শুরু হবে কাতার বিশ্বকাপ। আশা করা হচ্ছে, আর্জেন্টিনা স্কোয়াডের অন্তর্ভূক্ত হয়েই বিশ্বকাপে খেলতে যাবেন ডি মারিয়া। 

আগামী ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে আর্জেন্টিনার। ‘সি’ গ্রুপে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের অন্য দুই প্রতিপক্ষ মেক্সিকো ও পোল্যান্ড। ডি মারিয়া বিশ্বকাপের আগে ফিরলেও চোট থেকে ফিরেই পুরোনো ছন্দ ফিরে পাবেন কি না, তা এক প্রশ্ন। চোট আছে পাওলো দিবালারও। কদিন আগে পেনাল্টি শট নিতে গিয়ে বাঁ ঊরুর পেশিতে টান লাগে এই ফুটবলারের।

সরকারি চাকরির ভাইভাতে নম্বর বৃদ্ধির প্রতিবাদে তিতুমীরে ছাত্…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির দুই পক্ষের সংঘর্ষে মামলা, গ্রেপ্তার ৪
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতন্ত্র,আইনের শাসন ও মানবাধিকার প্…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
পাঁচ শ্রেণির পাঠ্যবইয়ের মূল্যায়ন চূড়ান্ত, থাকছে জিয়াউর রহমা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি আকিজ ভেনচারে, মৌখিক পরীক্ষা ১২ সেপ্টেম…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কোচিং বন্ধের নির্দেশ, স্কুলে মোবাইল আনতে পারবে না শিক্ষার্থ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9