পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, ওপেনিংয়ে বদল

১৩ অক্টোবর ২০২২, ০৮:২৪ AM
পাকিস্তানের বিপক্ষে টস জিতেছে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে টস জিতেছে বাংলাদেশ © সংগৃহীত

অ্যালান ডোনাল্ডের ইঙ্গিতই সত্যি হলো। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে যাওয়ার সম্ভাবনা আগের ম্যাচেই শেষ হয়ে গেছে বাংলাদেশের। আজ শেষ ম্যাচেও বদল দেখা গেল ওপেনিং জুটিতে। ওপেন করতে নেমেছেন নাজমুল হোসেন ও সৌম্য সরকার। আগের ম্যাচে লিটন দাসের সঙ্গে ওপেন করেছিলেন নাজমুল হোসেন।

পাকিস্তানের বিপক্ষে আজকের ম্যাচটা তাই নেহায়েত নিয়ম রক্ষার। সেই ম্যাচে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান জিতেছেন টসে। নিয়েছেন ব্যাট করার সিদ্ধান্ত। টুর্নামেন্টে বাংলাদেশের শেষ ম্যাচ এটি। এরপরই শুরু বিশ্বকাপের তোড়জোড়।

তবে বাংলাদেশ এখনো বেশ কিছু প্রশ্নের উত্তর পায়নি। ওপেনিং সমস্যা কাটেনি এখনো। আগের তিন ম্যাচে ব্যাটিং অর্ডারেও এসেছে বিস্তর পরিবর্তন। এরপর বোলিংয়েও বেশ ছন্নছাড়াই ছিল বাংলাদেশের আক্রমণ। যে কারণে বিশ্বকাপের আগে দলে স্বস্তি নেই খুব একটা।

আরও পড়ুন: শারজায় পাকিস্তান-আফগানিস্তান সমর্থকদের মারামারি

এর আগে নিজেদের প্রথম ম্যাচে মেহেদী হাসান মিরাজ ও সাব্বির রহমানকে ওপেনিংয়ে পাঠায় বাংলাদেশ। পরের ম্যাচে মিরাজের সঙ্গে ওপেন করেন নাজমুল।

পাকিস্তানের বিপক্ষে আজকের ম্যাচটা নেহায়েতই নিয়ম রক্ষার। তবে বিশ্বকাপের আগে ইতিবাচক পারফর্ম্যান্স দলের মোমেন্টামটাই বদলে দিতে পারে। সেই লক্ষ্য নিয়েই আজ বাবর আজমদের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।

প্রতিবেদনটি লেখার সর্বশেষ আপডেট অনুযায়ী ব্যক্তিগত ৪ রানে ফিরে গেছেন সৌম্য সরকার। ব্যাটিংয়ে লিটন দাসের ২৩ রানের সঙ্গে নাজমুল হোসাইন শান্ত তার ব্যক্তিগত ১২ রান নিয়ে মাঠে রয়েছেন। এই মুহূর্তে ৫.৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪১ রান। 

সরকারি চাকরির ভাইভাতে নম্বর বৃদ্ধির প্রতিবাদে তিতুমীরে ছাত্…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির দুই পক্ষের সংঘর্ষে মামলা, গ্রেপ্তার ৪
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতন্ত্র,আইনের শাসন ও মানবাধিকার প্…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
পাঁচ শ্রেণির পাঠ্যবইয়ের মূল্যায়ন চূড়ান্ত, থাকছে জিয়াউর রহমা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি আকিজ ভেনচারে, মৌখিক পরীক্ষা ১২ সেপ্টেম…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কোচিং বন্ধের নির্দেশ, স্কুলে মোবাইল আনতে পারবে না শিক্ষার্থ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9