বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশের এশিয়া কাপের স্বপ্ন

১১ অক্টোবর ২০২২, ১২:২৯ PM
টাইগ্রেসদের বাঁচা-মরার ম্যাচে বৃষ্টির হানা

টাইগ্রেসদের বাঁচা-মরার ম্যাচে বৃষ্টির হানা © সংগৃহীত

এশিয়া কাপের সেমিফাইনালটা গতকালই নিশ্চিত করে ফেলতে পারত বাংলাদেশ। মঙ্গলবার (১১ অক্টোবর) আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। জিতলেই নিশ্চিত ছিল সেমিফাইনাল। তবে বাংলাদেশের সে পথটা আগলে দাঁড়াল বৃষ্টি। তাতেই এশিয়া কাপ থেকে বিদায়ঘণ্টা বেজে গেছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের।

শঙ্কা আগে থেকেই ছিল, গতকালও বৃষ্টি হয়েছে সিলেটে। বৃষ্টির শঙ্কা ছিল আজও, সে শঙ্কাটাই সত্যি হলো আজ। বৃষ্টির কারণে বাংলাদেশ-আমিরাতের ম্যাচের টসটাও হলো না। দুই ঘণ্টা অপেক্ষার পর পরিত্যক্তই হলো ম্যাচটা। 

এবারের এশিয়া কাপে পাঁচ ম্যাচ খেলে চার পয়েন্ট সংগ্রহ করে ছিল বাংলাদেশ। অথচ গ্রুপ পর্বের সব ম্যাচ খেলে থাইল্যান্ডের সংগ্রহ ৬ পয়েন্ট। তাই আজকের মহাগুরুত্বপূর্ণ ম্যাচটিতে জয়ের বিকল্প ছিল না টাইগ্রেসদের সামনে।

আরও পড়ুন: ভক্তদের কটাক্ষ মন্তব্য, ঘোরাঘুরির ছবি পোস্ট করেই ডিলিট

কিন্তু আমিরাতের বিপক্ষে খেলা না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করতে হয় বাঘিনিদের। এতে সেমিফাইনালে খেলা হবে না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশের।

শ্রলংকার বিপক্ষে গতকাল হারের পর থাইল্যান্ডের থেকে দুই পয়েন্ট পিছিয়ে ছিল টাইগ্রেসরা। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশ আজ পয়েন্ট ভাগাভাগি করায় সেমিফাইনালে উঠে গেল থাই মেয়েরা।

তিন দিন মৃত ব্যক্তিকে চিকিৎসা দেওয়ার অভিযোগ, যা বলল স্কয়ার …
  • ২০ মে ২০২৬
গাজার মানুষের কাছে হজ যেন এক অধরা স্বপ্ন
  • ২০ মে ২০২৬
ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেলের ৩ আরোহীর
  • ২০ মে ২০২৬
আনসার-ভিডিপিকে শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে…
  • ২০ মে ২০২৬
খাবার কিনে দেওয়ার প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ২০ মে ২০২৬
চবিতে র‌্যাগিং নিষিদ্ধ, ‘পরিচিতি পর্ব’ করতে লাগবে প্রক্টরের…
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081