নজরকাড়া গোলে নতুন রেকর্ড মেসির

০৬ অক্টোবর ২০২২, ০৯:১০ AM
নতুন বিশ্বরেকর্ড গড়েছেন লিওনেল মেসি

নতুন বিশ্বরেকর্ড গড়েছেন লিওনেল মেসি © টুইটার

চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপিয়ান কাপ মিলিয়ে ১৮ বার পর্তুগালে গিয়ে জিততে পারেনি ফরাসি কোনো ক্লাব। সেই ধারাই বজায় রইল। মেসি গোল করলেও ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে পিএসজির। ৪১ মিনিটে বেনফিকার এনজো ফার্নান্দেজের ক্রস ঠেকাতে গিয়ে আত্মঘাতী গোল করেন পর্তুগিজ রাইটব্যাক দানিলো।

বেনফিকার সমতায় ফেরা এই গোলে পিএসজির শেষ পর্যন্ত জয় পাওয়া হয়নি। ১-১ গোলের ড্রয়ে পয়েন্ট কেড়েছে পর্তুগিজ ক্লাবটি। তবে লিওনেল মেসিকে ঠেকানো যায়নি। চ্যাম্পিয়নস লিগে আগের দুইবারের মুখোমুখিতে আর্জেন্টাইন তারকাকে গোলবঞ্চিত করেছে বেনফিকা। তবে এদিন ২২ মিনিটে মেসি যে গোল করেন তা ছিল নজরকাড়া।

ডান প্রান্তে বল পেয়ে বক্সের মাথায় এমবাপ্পেকে পাস দেন মেসি। ফরাসি তারকা বলটা দেন পেছনে চলে আসা নেইমারকে। ততক্ষণে ডান দিক দিয়ে মেসি বক্সের মাথায়, নেইমারের পাস এবং সেই বাঁ পায়ের বাঁকানো শট। বলটা বাঁক নিয়ে জালে। বেনফিকা সমর্থকেরা অনেক দিন গোলটি মনে রাখবেন।

আরো পড়ুন: সাব্বিরের টিকটকে ‘পাকিস্তান জিন্দাবাদ’

এর মাধ্যমে চ্যাম্পিয়নস লিগে প্রথম খেলোয়াড় হিসেবে ৪০টি আলাদা প্রতিপক্ষের বিপক্ষে গোলের রেকর্ড গড়লেন মেসি। বিরতির পর জয়ের চেষ্টা করেও সফল হয়নি পিএসজি। নেইমারের ওভারহেড কিক ক্রসবারে লেগেছে। এমবাপ্পে ও আশরাফ হাকিমি নিয়েছেন দারুণ শট।

বেনফিকাও বসে থাকেনি। ম্যাচ শেষের ১০ মিনিট আগের শট গোলকিপার দোন্নারুম্মা রুখে না দিলে হয়তো পিএসজিকে হার নিয়ে ফিরতে হতো। লিগে ‘এইচ’ গ্রুপে তিন ম্যাচে ৭ পয়েন্ট করে পিএসজি ও বেনফিকার।

পরিচালকের নামফলক-কক্ষ ভাঙচুর, মানসিক রোগ বিশেষজ্ঞকে ঢাকায় ব…
  • ২০ মে ২০২৬
নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর 
  • ২০ মে ২০২৬
৯ ব্যাংকের ‘অফিসার’ পদে ফল প্রকাশ, উত্তীর্ণ ১৮,৩১৯ জনের ফল …
  • ২০ মে ২০২৬
যোগদানের আগে ফের পরীক্ষায় বসতে হবে প্রাথমিকের ১৪ হাজার শিক্…
  • ২০ মে ২০২৬
৯ ব্যাংকের ‘সিনিয়র অফিসার’ পদে ফল প্রকাশ, উত্তীর্ণ ১০,৪৮৪ জ…
  • ২০ মে ২০২৬
শিশু রামিসা হত্যা: দায় স্বীকার করলেন সোহেল
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081