১৮০০ শয্যায় উন্নীত শহীদ জিয়াউর রহমান মেডিকেল

০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ PM
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল © সংগৃহীত

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালকে ১২০০ শয্যা থেকে ১৮০০ শয্যায় উন্নীত করার প্রশাসনিক অনুমোদন দিয়েছে সরকার। বর্ধিত ৬০০ শয্যায় স্বাস্থ্যসেবা কার্যক্রম চালুরও অনুমোদন প্রদান করা হয়েছে। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, অর্থ বিভাগের সম্মতির পরিপ্রেক্ষিতে শজিমেক হাসপাতালকে ১২০০ থেকে ১৮০০ শয্যায় উন্নীতকরণ এবং বর্ধিত শয্যায় স্বাস্থ্যসেবা কার্যক্রম চালুর প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট সব বিধি-বিধান, আনুষ্ঠানিকতা ও নিয়ম-কানুন যথাযথভাবে প্রতিপালনের শর্তে এই অনুমোদন দেওয়া হয়েছে।

অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬