মেসির চোখ জুড়ানো ফ্রি-কিকে পিএসজির জয়

০২ অক্টোবর ২০২২, ১০:২৭ AM
মেসির ফ্রি-কিক

মেসির ফ্রি-কিক © সংগৃহীত

আন্তর্জাতিক বিরতিতে দেখা গিয়েছিল দুর্দান্ত লিওনেল মেসিকে। বিরতি শেষে প্যারিসে ফিরেও দুর্দান্ত মেসি। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের মাঠে ফেরার রাতে মেসি ছড়ালেন একরাশ মুগ্ধতা। দারুণ এক ফ্রি-কিক গোলে চোখ জুড়ালেন। দলও মাঠ ছাড়ল জয় নিয়ে।

শনিবার (১ অক্টোবর) লিগ ওয়ানে নিসের বিপক্ষে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। নিজেদের মাঠে প্রথমার্ধে লিওনেল মেসির ফ্রি-কিক গোল থেকে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল খায় প্যারিসের জায়ান্টরা। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার ৭ মিনিট আগে কিলিয়ান এমবাপ্পের গোলে জয় নিশ্চিত করে পিএসজি।

পার্ক দেস প্রিন্সেসে এদিন ২৮তম মিনিটেই এগিয়ে যায় পিএসজি৷ চোখধাঁধানো এক ফ্রি-কিক গোলে স্বাগতিকদের উল্লাসে মাতান লিওনেল মেসি। প্রথমার্ধে আর চেষ্টা করেও ব্যবধান বাড়াতে পারেনি মেসি-নেইমাররা। 

বিরতির পর মাঠে নেমেই সমতায় ফিরে নাইচ। ৪৭তম মিনিটে লাবোর্দে গোল করেন। এরপর ম্যাচ ড্রয়ের দিকেই যাচ্ছিলো। তবে দ্বিতীয়ার্ধেই বদলি নামা এমবাপ্পে মোড় ঘুরিয়ে দেন। শেষ দিকে, ফরাসি তারকার করা গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি। 

এই জয়ে শিরোপা ধরে রাখার অভিযান পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও মজবুত করল পিএসজি। ৮ ম্যাচে ৭ জয় ও ১ ড্রয়ে শীর্ষে থাকা প্যারিসের ক্লাবটির পয়েন্ট ২৫। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে মার্শেই। টানা দ্বিতীয় হারে ৮ পয়েন্ট নিয়ে ১৩-তে নেমে গেছে নাইচ। 

১৮০০ শয্যায় উন্নীত শহীদ জিয়াউর রহমান মেডিকেল
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আসিফকে দুদক ফেস করা লাগবে না, শুধু আমাকে ফেস করুক!
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভারতের বিপক্ষে ঐতিহাসিক টি-টোয়েন্টির দল ঘোষণা জাপানের
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির পুনঃনিরীক্ষণের ফল মূল্যায়নে ঘষামাজার অভিযোগ, ব্যাখ্…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
তাল কুড়াতে গিয়ে ৩ দিন ধরে নিখোঁজ কৃষক, অতঃপর...
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ধর্ষণ মামলায় এমপিওভুক্ত শিক্ষককে শোকজ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9