৮ টায় শুরু বাংলাদেশ-আরব আমিরাতের টি-২০ ম্যাচ, দেখবেন যেভাবে

২৫ সেপ্টেম্বর ২০২২, ০৬:৫০ PM
আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ

আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ © সংগৃহীত

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আজ (২৫ সেপ্টেম্বর) থেকে দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আরব দেশটির মুখোমুখি হচ্ছে টাইগাররা।

এই ম্যাচ শুরুর আগে দুবাই প্রবাসী বাংলাদেশের ক্রিকেট ভক্তরা বেশ বড় ধরনের সুসংবাদ পেয়েছে। বাংলাদেশ-আমিরাতের মধ্যকার ম্যাচ দেখতে কোনো টাকাই খরচ করতে হবে না তাদের। বিনা টিকিটে ম্যাচটি দেখতে পারবে বাংলাদেশের দর্শকরা।

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ১৪তম স্থানে থাকা আমিরাত এবার বাছাইপর্ব পেরোতে না পারায় খেলতে পারেনি এশিয়া কাপের মূল মঞ্চে। তবে এশিয়া কাপে না পারলেও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলার সু্যোগ থাকছে তাদের সামনে। তবে তার জন্য পেরোতে হবে বাছাইপর্ব।

আরও পড়ুন: বিপিএলে থাকছে না সাকিবের মোনার্ক মার্ট

সে লক্ষ্যে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ আয়োজন করেছে এমিরেটস ক্রিকেট বোর্ড। ফলে দুই দলেরই বিশ্বকাপের প্রস্তুতি কিছুটা হলেও এগিয়ে থাকছে। বাংলাদেশ আমিরাতের বিপক্ষে সিরিজ খেলা ছাড়াও সেখানে নিজেদের অনুশীলন ক্যাম্পও চালু রাখবে।

বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘দুবাই ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-২০ আন্তর্জাতিক ম্যাচে রোববার সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি (জিটিভি)। 

শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত
  • ১৭ এপ্রিল ২০২৬
সালাউদ্দিন তানভীরের অব্যহতি প্রত্যাহার করে স্বপদে বহাল করলো…
  • ১৭ এপ্রিল ২০২৬
প্রথম ধাপে শেষ হল ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শনিবার সরকারের দুই মাসের কার্যক্রম তুলে ধরবে প্রধানমন্ত্রী …
  • ১৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে বৈশ্বিক মন্দার মাঝেও রমরমা ৫ ব্যাবসা
  • ১৭ এপ্রিল ২০২৬
রক্তাক্ত শিক্ষার্থীকে প্রাথমিক সেবা না দিয়ে রামেকে রেফার, শ…
  • ১৭ এপ্রিল ২০২৬