বিপিএলে থাকছে না সাকিবের মোনার্ক মার্ট

২৫ সেপ্টেম্বর ২০২২, ০৬:২৩ PM
চূড়ান্ত ৭ ফ্রাঞ্চাইজির তালিকায় জায়গা হয়নি মোনার্ক মার্টের।

চূড়ান্ত ৭ ফ্রাঞ্চাইজির তালিকায় জায়গা হয়নি মোনার্ক মার্টের। © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী তিন আসরের জন্য ৭ টি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৩০ আগস্ট পর্যন্ত বিপিএলে অংশ নেওয়ার জন্য আবেদনের সুযোগ পেয়েছিলো ফ্রাঞ্চাইজিরা। মোট ১০ টি ফ্রাঞ্চাইজি বিপিএলে অংশগ্রহণের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলো। সেই তালিকায় ছিল সাকিবের মালিকানাধীন প্রতিষ্ঠান মোনার্ক মার্ট। তবে, চূড়ান্ত ৭ ফ্রাঞ্চাইজির তালিকায় জায়গা হয়নি মোনার্ক মার্টের। 

রবিবার (২৫ সেপ্টেম্বর) চূড়ান্ত ৭ টি ফ্র্যাঞ্চাইজির নাম প্রকাশ করেছে বিসিবি। এবারের বিপিএলে দেখা যাবে ৬ বিভাগীয় শহরকে। বিভাগীয় শহরের বাহিরে এবারেও বিপিএলে থাকছে কুমিল্লা। 

বিসিবির প্রকাশিত তালিকা অনুযায়ী বরিশালকে এবারেও প্রতিনিধিত্ব করছে ফরচুন বরিশাল স্পোর্টস লিমিটেড। খুলনার ফ্রাঞ্চাইজি হিসেবে নির্বাচিত হয়েছে মাইন্ডট্রি। আর রাজধানী ঢাকার ফ্রাঞ্চাইজি হিসেবে নির্বাচিত হয়েছে প্রগতি গ্রিন অটো রাইস মিলস লিমিটেড। কুমিল্লাকে প্রতিনিধিত্ব করবে কুমিল্লা লিজেন্ডস লিমিটেড। 

আরও পড়ুন: বিপিএলের সাত ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত

এদিকে রংপুরের ফ্রাঞ্চাইজি হিসেবে দায়িত্ব পেয়েছে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস লিমিটেড। সিলেটকে প্রতিনিধিত্ব করছে ফিউচার স্পোর্টস বাংলাদেশ। আর বন্দর নগরী চট্রগ্রামের ফ্র্যাঞ্চাইজি হিসেবে নির্বাচিত হয়েছে ডেলটা স্পোর্টস লিমিটেড।নির্বাচিত এই সাত ফ্র্যাঞ্চাইজি বিপিএলের আগামী ৩ আসরের জন্য চুক্তি করবে বিসিবির সঙ্গে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঘোষণা অনুযায়ী ২০২৩ সালের বিপিএল শুরু হবে ৫ জানুয়ারি, শেষ হবে ১৬ ফেব্রুয়ারি। ২০২৪ সালের বিপিএল শুরু হবে ৬ জানুয়ারি, শেষ হবে ১৭ ফেব্রুয়ারি এবং ২০২৫ সালের বিপিএল শুরু হবে ১ জানুয়ারি, শেষ হবে ১১ ফেব্রুয়ারি। আর প্রতিটি আসরেই অংশ নেবে ৭টি করে ফ্রাঞ্চাইজি।

ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন আরও দুই ক্রেতা
  • ২০ মে ২০২৬
মিড-ডে মিলের মান যাচাইয়ে প্রতি বিদ্যালয়ে কমিটি, থাকছেন যারা
  • ২০ মে ২০২৬
নতুন দুই উপ-উপাচার্য পেল রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • ২০ মে ২০২৬
উদ্বোধনের ৪ বছরেও চালু হয়নি লিফট,ব্যাহত হচ্ছে ক্লাস-পরীক্ষ…
  • ২০ মে ২০২৬
এসএসসি শেষে গোসলে নেমে আর ফেরা হলো না দুই বন্ধুর
  • ২০ মে ২০২৬
ইভটিজিং ও মাদকসেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকের ওপর হামলা
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081