এসএসসি পরীক্ষা দিয়ে বেরিয়ে সোনা জিতলেন লিবিয়া খাতুন

২৫ সেপ্টেম্বর ২০২২, ০৮:০৮ AM
সেনাবাহিনীর হয়ে সোনার পদক জিতেছেন লিবিয়া খাতুন

সেনাবাহিনীর হয়ে সোনার পদক জিতেছেন লিবিয়া খাতুন © সংগৃহীত

এসএসসির পদার্থ বিজ্ঞান পরীক্ষা শুরু হয় বেলা ১১টায়। সাড়ে ১২টায় সেই পরীক্ষা শেষ করেই ঢাকাগামী বাসে ওঠেন নড়াইলের লোহাগড়া উচ্চবিদ্যালয়ের ছাত্রী লিবিয়া। বিকেলে পৌঁছে যান বনানী আর্মি স্টেডিয়ামে। সেখানে অংশ নেন মেয়েদের ৪*১০০ মিটার রিলেতে। এতে বাংলাদেশ সেনাবাহিনীর হয়ে সোনার পদক জিতেছেন।

নড়াইলের লক্ষ্মীপাশা উচ্চবিদ্যালয়ে ট্র্যাকসুট পরেই মাধ্যমিক পরীক্ষায় অংশ নেন লিবিয়া খাতুন। এমন পোশাক দেখেদায়িত্বপ্রাপ্ত শিক্ষক জানতে চেয়েছিলেন, ‘তোমার স্কুলের পোশাক নেই?’ উত্তরে লিবিয়া বলেন, ‘স্যার, জাতীয় সামার অ্যাথলেটিকস চলছে। সেখানে অংশ নিচ্ছি। গেমস চলার মাঝে পরীক্ষা দিচ্ছি।’

শনিবার মেয়েদের ৪০০ মিটার হার্ডলসে রেকর্ড গড়ে জিতেছেন সোনা। তিনি সময় নিয়েছেন ১ মিনিট ৪.৭০ সেকেন্ড। এরপর রিলেতেও সোনা জিতেছেন। লিবিয়া বলেন, ২২ সেপ্টেম্বর পরীক্ষা দিয়ে ঢাকায় এসেছেন। এরপরআবার বাড়ি যান। ফের এসে সোনা জিতেছেন।

আরো পড়ুন: কাঁদলেন-কাঁদালেন, আবেগে ভাসিয়ে বিদায় টেনিস মহাতারকার

তিনি বলেন, পরীক্ষা দিয়েই ঢাকার গাড়িতে উঠে গুলিস্তানে পৌঁছান সাড়ে ৩টায়। অল্প যানজট পেয়ে একটু দুশ্চিন্তা হচ্ছিল। শেষ পর্যন্ত স্টেডিয়ামে পৌঁছে ভালোভাবেই অংশ নেন। পদ্মা সেতু তৈরি হওয়ার কারণে পরীক্ষা দিয়ে ঢাকায় এসে খেলতে পেরেছেন বলে জানালেন লিবিয়া। তিনি বলেন, পদ্মা সেতু না হলে এভাবে পরীক্ষা দেওয়া হতো না। হয়তো খেলাতেও অংশ নেওয়া হতো না।

লিবিয়া সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক চাকরি করছেন। ২০১৪ সাল থেকে জাতীয় পর্যায়ে অংশ নিচ্ছেন। এবারই প্রথম ব্যক্তিগত সোনার পদক জিতেছেন। কোচ আজহারুল ইসলাম এ জন্য সেনাবাহিনীর নিয়মিত অনুশীলনের কথা উল্লেখ করে বলেন, ও সম্ভাবনাময় অ্যাথলেট।  পারফরম্যান্স দেখে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছি। আশা করি সে স্থায়ী হয়ে যাবে। এবার সে রেকর্ড গড়ে সোনা জিতে সম্মান বাড়িয়েছে সেনাবাহিনীর।

মিড-ডে মিলের মান যাচাইয়ে প্রতি বিদ্যালয়ে কমিটি, থাকছেন যারা
  • ২০ মে ২০২৬
নতুন দুই উপ-উপাচার্য পেল রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • ২০ মে ২০২৬
উদ্বোধনের ৪ বছরেও চালু হয়নি লিফট,ব্যাহত হচ্ছে ক্লাস-পরীক্ষ…
  • ২০ মে ২০২৬
এসএসসি শেষে গোসলে নেমে আর ফেরা হলো না দুই বন্ধুর
  • ২০ মে ২০২৬
ইভটিজিং ও মাদকসেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকের ওপর হামলা
  • ২০ মে ২০২৬
পার্লামেন্ট বিলুপ্তির বিল পাস, বিদায়ের প্রহর গুণছেন নেতানিয়…
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081