সানজিদাকে আইফোন দিলো বাফুফে

২৪ সেপ্টেম্বর ২০২২, ০৬:০৪ PM
সানজিদা

সানজিদা © সংগৃহীত

দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট জয় করে দেশে ফিরেছেন লাল-সবুজের বাঘিনীরা। তবে সেদিনই ঘটে যায় এক অপ্রীতিকর ঘটনা। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে বাফুফেতে ফেরেন তারা। এ সময় পুরো রাজধানী প্রদক্ষিণ করে সেই ছাদখোলা বাস।
ছাদখোলা বাস থেকে হারিয়ে যায় তিন খেলোয়াড়ের উপহার-সামগ্রী ও টাকা-ডলার। যদিও এ অভিযোগের সত্যতা পায়নি বলে জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ। 

সে সময় বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানান, ‘চুরি যাওয়া অর্থ ফেরত পাওয়া না গেলে বাফুফে থেকে আমরা এটার ক্ষতিপূরণ দেবো।’

তবে কিছুটা দেরিতে হলেও কথা রেখেছে বাফুফে। বাফুফে সভাপতির ব্যক্তিগত উদ্যোগে ক্ষতিপূরণ পেয়েছেন সেই নারী খেলোয়াড়রা। 

সানজিদার স্বপ্ন পূরণে তাকে আইফোন, কৃষ্ণা রানী সরকারকে দেড় লাখ টাকা এবং শামসুন্নাহারকে এক লাখ টাকা দিয়েছে বাফুফে। 

আরও পড়ুন : জাবিতে ১৮৯টি শূন্য আসনে ভর্তির আবেদন কাল

এর আগে, মঙ্গলবার কাঠমান্ডু থেকে ঢাকায় পৌঁছায় নারী ফুটবল দল। পরে রাতে দুই ফুটবলার কৃষ্ণা রানী সরকার ও শামসুন্নাহার দেখতে পারেন তাদের লাগেজ কাটা হয়েছে। কৃষ্ণার লাগেজে ৯০০ ইউএস ডলার এবং আর ৫০ হাজার টাকা নেই। এর মধ্যে সানজিদার টাকাও ছিল। 

এ টাকা দিয়ে সানজিদার একটি আইফোন কেনার স্বপ্ন ছিল। তবে ছাদ খোলা বাসে চড়ার স্বপ্নপূরণের দিনেই ভেঙে যায় সে স্বপ্ন।

সে সময় সানজিদা জানিয়েছেন, ‘স্বপ্ন ছিল আমি একটা আইফোন কিনব। কৃষ্ণারা যে ডলার হারাইছে সেখানে আমারও ডলার ছিল। আমারও কিছু টাকা ছিল। একসঙ্গে দু’জনের টাকা ছিল। ভাবছিলাম প্রাইজমানির টাকাগুলো জমিয়ে একটি আইফোন কিনব। তো স্বপ্নটা আর পূরণ হলো না। টাকা তো আমার চুরি হয়ে গেছে এয়ারপোর্ট থেকে।’ 

ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬