মেসিকে ফাউল করায় বিপাকে হন্ডুরাসের খেলোয়াড়

২৪ সেপ্টেম্বর ২০২২, ১২:১৬ PM
পুরো ম্যাচে আর্জেন্টিনা হজম করেছে ১২টি ফাউল

পুরো ম্যাচে আর্জেন্টিনা হজম করেছে ১২টি ফাউল © সংগৃহীত

আবারও নিজের জাদু দেখালেন লিওনেল মেসি। শনিবার ভোরে ফিফা র‍্যাঙ্কিংয়ের ৮০তম অবস্থানে থাকা হন্ডুরাসের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। হন্ডুরাসের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা। বল দখলের লড়াইয়ে না পেরে বার বার ফাউল করতে থাকে হন্ডুরাসের খেলোয়াড়রা। পুরো ম্যাচে আর্জেন্টিনা হজম করেছে ১২টি ফাউল। ৩৮তম মিনিটে মেসিকে ফাউল করার সঙ্গে সঙ্গে দেখা যায়, পুরো আর্জেন্টিনা দলই রীতিমতো তেড়ে এসেছে হন্ডুরাসের দেইবি ফ্লোরেসের দিকে।

লিওনেল মেসিকে আর্জেন্টিনার বর্তমান দলের প্রতিটি সদস্য খুবই ভালোবাসে। ওই ম্যাচেও মেসির প্রতি এমন ভালোবাসা দেখাল আর্জেন্টাইন সতীর্থরা। হন্ডুরাসে ওই খেলোয়াড়কে রীতিমতো ঘিরে ধরে ডি পল-প্যারেদেসরা। মুহূর্তের মধ্যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সে ফাউল অবশ্য গুরুতর ছিল না, মেসি উঠে দাঁড়িয়েছেন, দৌড়েছেন একটু পরেই। করেছেন জোড়া গোল।

আরও পড়ুন: ঘানাকে উড়িয়ে দিলো ব্রাজিল, গোল না করেও সেরা নেইমার

আর্জেন্টিনা মিডফিল্ডার রদ্রিগো ডি পল কিছুদিন আগেই বলেছিলেন,‘লিও যদি বলে তোমরা যুদ্ধে নেমে যাও, তাহলে আমরা যুদ্ধে নেমে যেতেও রাজি। ’ ডি পলের সেই কথার প্রতিফলন দেখল ফুটবল বিশ্ব।

বিশ্বকাপ চলে আসছে। আর মাত্র ৫৭ দিন পরই বিশ্বকাপ। এখন কোনো চোট মানেই ফুটবলের মহাযজ্ঞে খেলা নিয়েই শঙ্কা সৃষ্টি হওয়া। মেসির ফাউলের শিকার হওয়া তাই আর্জেন্টিনার জন্য সাক্ষাৎ বিপদবার্তা। সে কারণেই হয়তো, তাকে ফাউল করলেই রীতিমতো যুদ্ধে নেমে যায় পুরো দল, যার একটা নমুনা দেখা গেল আজ।

চাকরির আশায় রাশিয়া গিয়ে ইউক্রেনের ড্রোনে প্রাণ গেল মামুনের
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কর কমিশনারের কার্যালয়ে বিভিন্ন গ্রেডে ৪৭ পদে চাকরি, আবেদন আ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চীনে এপিএসসিও কিউবস্যাট ক্যাম্পে ড. শাহনেওয়াজের নেতৃত্বে বা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চবিতে ৫ শতাধিক নারী শিক্ষার্থী পেল ফ্রি চিকিৎসা সেবা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে বাংলাদেশের প্রতিনিধিত্ব, নেতৃত্ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইডেনে, করুন আবেদন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9