খেলোয়াড়রা ফল মানছেন না, তাই ট্রফি ভেঙে ফেলেন অতিথি ইউএনও

২৪ সেপ্টেম্বর ২০২২, ০৯:২০ AM
ইউএনও মেহেরুবা ইসলাম

ইউএনও মেহেরুবা ইসলাম © সংগৃহীত

ফুটবল খেলায় ম্যাচ নিষ্পত্তি করতে ট্রফি ভেঙে ফেললেন বান্দরবানের আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেরুবা ইসলাম। যার একটি ভিডিও এতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে স্থানীয়দের মধ্যে। ঘটনার পর ইউএনওকে প্রত্যাহারের দাবি জানান আলীকদম উপজেলা চেয়ারম্যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৩ সেপ্টেম্বর) আলীকদম উপজেলার স্থানীয় দুটি ফুটবল টিমের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদমের ইউএনও মেহরুবা ইসলাম। তিনি খেলার সমাপনী বক্তব্যের সময় হঠাৎ ক্ষিপ্ত হয়ে উপস্থিত জনগণের সামনে ট্রফি ভেঙে ফেলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেরুবা ইসলাম জানান, পুরস্কার বিতরণের সময় একজন এসে বললেন ফলাফল তারা মানছেন না। এতে আমি অবার খেলার প্রস্তাব করলে তারা সেটিও প্রত্যাখ্যান করে। তিনি আরও বলেন, যতদিন ট্রফি থাকবে ততদিন একটা আক্রোশ থাকবে। তাই, আমি তাদের মেডেলগুলো নিয়ে যেতে বলি।

ইউএনও বলেন, সেগুলোও না নেওয়ার পরিস্থিতি তৈরি হলে, ওরাই বলছে ট্রফিটা ভেঙে ফেলা হোক। তাই ভেঙে ফেলা হয়েছে ট্রফিটা।

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে স্নাতক করুন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে

আলীকদম উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম জানান, খেলায় অংশগ্রহণকারীরা অভিযোগ করেন ফলাফল নিয়ে। টাইব্রেকারে ত্রুটির অভিযোগে তারা পুনরায় খেলাতে চাই। ইউএনও তখন সমাপনী বক্তব্য দিচ্ছিলেন। ইউএনও নিজেই বক্তব্যের মাঝেই ট্রফিগুলো ভেঙে ফেলেন।

উপজেলা চেয়ারম্যান আবুল কালাম বলেন, আয়োজকরা চাঁদা তুলে কিনেছেন ট্রফিগুলো। তাদেরকে কোনো সহযোগিতা না করে উল্টো ট্রফি ভেঙে ফেলা উচিত হয়নি।

মিড-ডে মিলের মান যাচাইয়ে প্রতি বিদ্যালয়ে কমিটি, থাকছেন যারা
  • ২০ মে ২০২৬
নতুন দুই উপ-উপাচার্য পেল রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • ২০ মে ২০২৬
উদ্বোধনের ৪ বছরেও চালু হয়নি লিফট,ব্যাহত হচ্ছে ক্লাস-পরীক্ষ…
  • ২০ মে ২০২৬
এসএসসি শেষে গোসলে নেমে আর ফেরা হলো না দুই বন্ধুর
  • ২০ মে ২০২৬
ইভটিজিং ও মাদকসেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকের ওপর হামলা
  • ২০ মে ২০২৬
পার্লামেন্ট বিলুপ্তির বিল পাস, বিদায়ের প্রহর গুণছেন নেতানিয়…
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081