বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেটে চ্যাম্পিয়ন যবিপ্রবি

২৩ সেপ্টেম্বর ২০২২, ০৬:২৯ PM
যবিপ্রবি নারী ক্রিকেট দল

যবিপ্রবি নারী ক্রিকেট দল © টিডিসি ফটো

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ-২০২২ এর ক্রিকেটে বাংলাদেশ ইউনিভার্সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নারী ক্রিকেট দল। ফাইনাল ম্যাচে বাংলাদেশ ইউনিভার্সিটিকে ২১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে যবিপ্রবির অদম্য মেয়েরা। বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপে এটি যবিপ্রবির প্রথম দলীয় কোন স্বর্ণ পদক জয়।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস মেইন ক্যাম্পাসের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় টসে জয়লাভ করে যবিপ্রবি প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। যবিপ্রবি ক্রিকেট দল শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ  রান করেন সাবরিনা জেবা। পরে বাংলাদেশ ইউনিভার্সিটি ক্রিকেট টিম নির্ধারিত ২০ ওভারে ১০ উইকেট হারিয়ে ৯৬ রান তুলতে সক্ষম হয়। খেলায় ম্যান অব দা ম্যাচ হন যবিপ্রবির সাবরিনা জেবা।

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে স্নাতক করুন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে

এর আগে নানা নাটকীয়তার মধ্য দিয়ে ফাইনালে উঠে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সেমিফাইনালে জালিয়াতি করে খেলোয়াড়দের খেলায় অংশগ্রহণ করায় সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ফলাফল বাতিল করে যবিপ্রবিকে ফাইনালের যোগ্য দল হিসেবে ঘোষণা করে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, মুজিববর্ষ ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তীকে উৎসর্গ করে ‘বঙ্গবন্ধুর সোনার দেশ, তারুণ্যের বাংলাদেশ’ প্রতিপাদ্য ধারণ করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত অংশগ্রহণে আয়োজিত হয়েছে বঙ্গবন্ধু আন্ত:বিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ এর ৩য় আসর।

মিড-ডে মিলের মান যাচাইয়ে প্রতি বিদ্যালয়ে কমিটি, থাকছেন যারা
  • ২০ মে ২০২৬
নতুন দুই উপ-উপাচার্য পেল রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • ২০ মে ২০২৬
উদ্বোধনের ৪ বছরেও চালু হয়নি লিফট,ব্যাহত হচ্ছে ক্লাস-পরীক্ষ…
  • ২০ মে ২০২৬
এসএসসি শেষে গোসলে নেমে আর ফেরা হলো না দুই বন্ধুর
  • ২০ মে ২০২৬
ইভটিজিং ও মাদকসেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকের ওপর হামলা
  • ২০ মে ২০২৬
পার্লামেন্ট বিলুপ্তির বিল পাস, বিদায়ের প্রহর গুণছেন নেতানিয়…
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081