বিনামূল্যে সাফজয়ীদের টাঙ্গুয়ার হাওর দেখাতে চায় ‌‘জলছবি’

২২ সেপ্টেম্বর ২০২২, ১০:২২ AM
টাঙ্গুয়ার হাওর

টাঙ্গুয়ার হাওর © সংগৃহীত

পুরো দেশবাসীর উচ্ছ্বাসের কমতি নেই হিমালয় জয় করে আনা নারী ফুটবল দলকে নিয়ে। তাদের বরণ করতে বুধবার দুপুর থেকে বিমানবন্দর এলাকা ছিল মুখরিত। এবার সাফজয়ী নারী ফুটবল দলকে আতিথেয়তা দিতে চায় সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের অভিজাত হাউজবোট ‘জলছবি’। সম্পূর্ণ বিনামূল্যে এক রাত ২ দিনের এই ট্রিপে নারী ফুটবলারদেন অ্যাপ্যায়ন করা হবে।

অভিজাত হাউজবোট দিয়ে ঘুরিয়ে দেখানো হবে টাঙ্গুয়ার হাওর, ওয়াচ টাওয়ার, নীলাদ্রি (শহীদ সিরাজ লেক), লাকমাছড়া, শিমুল বাগান, বারিক্কাটিলা ও যাদুকাটা নদীসহ হাওরের প্রাণ প্রকৃতি। তাদের অ্যাপ্যায়ন করা হবে হাওরের নানা রকম স্বাদের মাছসহ রকমারী রান্না দিয়ে।

টাঙ্গুয়ার হাওরের প্রমিয়াম কোয়ালিটির এই হাউজবোর্ডটির স্বত্বাধিকারী হাসানুর রহমান উল্লাস বলেন, সাফ শিরোপা জয়ী নারী ফুটবলাররা এখন জয়ের উদযাপন করছে। এই উদযাপনের পাশাপাশি সদ্য শেষ হওয়া সাফের যে চাপ সেটা থেকে বেরিয়ে এসে নতুন উদ্যমে সামনে এগিয়ে যাওয়ার রসদ জোগাবে এই ট্রিপ।

আরও পড়ুন: মেয়েদের স্বাগত জানাতে পথে পথে সেলিব্রেটিরা

হাওরের সৌন্দর্যে নিজেদের উদযাপন করার জন্য নিমন্ত্রণ জানাচ্ছে ‘জলছবি’ প্রিমিয়াম হাউজবোর্ড।

হাসানুর রহমান উল্লাস বলেন, আমরা ফুটবল বোর্ডের সঙ্গে যোগাযোগ করব এবং সাফ শিরোপাজয়ী সব নারী ফুটবলারদের আমন্ত্রণ জানাবো। বাংলাদেশের নারী ফুটবল দল আমাদের সম্মানিত করেছে, ফুটবল বিশ্বে আমাদের সক্ষমতা জানান দিয়েছে। জাতি আজ একসঙ্গে উদযাপন করছে এই জয়, তারই ধারাবাহিকতায় এই উদযাপনের অংশ হতে চায় ‌‘জলছবি’। 

চাকরির আশায় রাশিয়া গিয়ে ইউক্রেনের ড্রোনে প্রাণ গেল মামুনের
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কর কমিশনারের কার্যালয়ে বিভিন্ন গ্রেডে ৪৭ পদে চাকরি, আবেদন আ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চীনে এপিএসসিও কিউবস্যাট ক্যাম্পে ড. শাহনেওয়াজের নেতৃত্বে বা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চবিতে ৫ শতাধিক নারী শিক্ষার্থী পেল ফ্রি চিকিৎসা সেবা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে বাংলাদেশের প্রতিনিধিত্ব, নেতৃত্ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইডেনে, করুন আবেদন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9