টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বরেকর্ড রোহিত শর্মার

২১ সেপ্টেম্বর ২০২২, ০৫:১৪ PM
রোহিত শর্মা

রোহিত শর্মা © সংগৃহীত

টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্ব রেকর্ড গড়লেন ভারতের ওপেনিং ব্যাটসম্যান রোহিত শর্মা। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে নিউজিল্যান্ডের ওপেনিং ব্যাটসম্যান মার্টিন গাপ্টিলের সবচেয়ে বেশি ছয় মারার বিশ্বরেকর্ড স্পর্শ করেছেন রোহিত।

মঙ্গলবার, ম্যাচের দ্বিতীয় ওভারে অস্ট্রেলিয়া দলের অধিনায়ক প্যাট কামিন্সকে ছয় মেরে গাপ্টিলের বিশ্বরেকর্ড স্পর্শ করেন। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে রোহিত এবং গাপ্টিলের মারা ছয়ের সংখ্যা এখন ১৭২।

মোট ১২১টি ম্যাচ খেলে গাপ্টিল ১৭২টি ছয়ের পাশাপাশি ৩০৬টি চার মেরেছেন। রোহিত ১৭২টি ছয় মারতে নিলেন ১৩৭টি ম্যাচ। তিনি চার মেরেছেন ৩২৪টি। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ছয় মারার তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেল। যিনি ৭৯ টি ম্যাচে ১২৪টি ছয় মেরেছেন।

আরও পড়ুন: রংপুর অঞ্চলে প্রাথমিকে ৫ হাজার শিক্ষকের পদ শূন্য।

তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অইন মর্গ্যান। টি-টোয়েন্টি আন্তর্জাতিকে তাঁর ছয়ের সংখ্যা ১২০টি। ১১৭টি ছয় মেরে এই তালিকার পঞ্চম স্থানে আছেন অস্ট্রেলিয়ার টেষ্ট ক্রিকেটের অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

তবে ম্যাচে অধিনায়ক রোহিত শর্মা গাপ্টিলের বিশ্বরেকর্ড স্পর্শ করলেও ব্যাট হাতে তেমন সাফল্য পাননি। নয় বল খেলে ১১ রান করেই আউট হয়ে যান তিনি। ভারত-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে শুক্রবার।

চাকরির আশায় রাশিয়া গিয়ে ইউক্রেনের ড্রোনে প্রাণ গেল মামুনের
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কর কমিশনারের কার্যালয়ে বিভিন্ন গ্রেডে ৪৭ পদে চাকরি, আবেদন আ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চীনে এপিএসসিও কিউবস্যাট ক্যাম্পে ড. শাহনেওয়াজের নেতৃত্বে বা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চবিতে ৫ শতাধিক নারী শিক্ষার্থী পেল ফ্রি চিকিৎসা সেবা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে বাংলাদেশের প্রতিনিধিত্ব, নেতৃত্ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইডেনে, করুন আবেদন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9