মেহেদীর পর ওমরাহ পালন করতে গেলেন তাসকিন

১৮ সেপ্টেম্বর ২০২২, ০৫:৩৫ PM
তাসকিন আহমেদ

তাসকিন আহমেদ © সংগৃহীত

বিশ্বকাপের আগে পবিত্র ওমরাহ হজ পালন করতে গিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদ। গতকাল শনিবার রাতে ওমরাহ পালন করতে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন এ পেসার। রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে ছবিসহ একটি লেখা পোস্ট করেন তাসকিন।

সেখানে ক্যাপশনে তাসকিন লেখেন, ‘পৃথিবীর সকল মুসলিম ভাই-বোন কে আল্লাহ তা'আলা তাঁর পবিত্র মক্কা-মদিনায় বারবার হাজির হয়ে ঈমান আমলকে পরিশুদ্ধ করার তাওফিক দান করুন। আমিন!!’

জানা গেছে আগামী ২১ সেপ্টেম্বর পবিত্র হজ পালন শেষে ঢাকায় ফিরবেন তারকা ক্রিকেটার তাসকিন আহমেদ। এরপর ২২ তারিখ দুবাইয়ের বিমান ধরবেন জাতীয় দলের সঙ্গে। দুবাই পৌঁছে ২৫ এবং ২৭ তারিখ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

আরও পড়ুন: টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়ে ওমরাহ পালনে গেলেন মেহেদী

তারপর ২৮ সেপ্টেম্বর দেশে ফিরবে টাইগাররা। ১ অক্টোবর নিউজিল্যান্ডের বিমান ধরবে বাংলাদেশ। সেখানে ৭ অক্টোবর থেকে ত্রিদেশীয় সিরিজে অংশগ্রহণ করবে সাকিবের দল। সেই সিরিজ শেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া যাবেন সাকিব আল হাসানরা। সেই দলে আছেন তাসকিন আহমেদও!

এর আগে, টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়ে ওমরাহ পালন করে দেশে ফিরেছেন জাতীয় দলের ক্রিকেটার  শেখ মেহেদী হাসান। ওমরাহ পালনের বিষয়টি মেহেদী নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, 'পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে যাচ্ছি। আমার জন্য দোয়া করবেন। সবকিছু ঠিক থাকলে ২২ তারিখ দেশে ফিরব।'

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close