টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়ে ওমরাহ পালনে গেলেন মেহেদী

১৬ সেপ্টেম্বর ২০২২, ০৫:৫৮ PM
শেখ মাহেদী হাসান

শেখ মাহেদী হাসান © সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন না শেখ মেহেদী হাসান। ভাল ইকোনোমি থাকার পরেও বিশ্বকাপের মূল স্কোয়াডে জায়গা হয়নি তার। মূল দলে জায়গা না পাওয়ায় আপাতত ক্রিকেট নিয়ে ভাবছেন না মেহেদী। সময়ের সদ্ব্যবহার করলেন ধর্মীয় ভাবে। পবিত্র ওমরাহ পালনের জন্য ঢাকা থেকে সৌদিআরব উড়াল দিলেন তিনি।

বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের ফ্লাইটে মক্কার উদ্দেশে দেশত্যাগ করেন মেহেদী। ওমরাহ পালনের বিষয়টি মেহেদী নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, 'পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে যাচ্ছি। আমার জন্য দোয়া করবেন। সবকিছু ঠিক থাকলে ২২ তারিখ দেশে ফিরব।'

আরও পড়ুন: শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা আইন চেয়ে সমাবেশ

দল থেকে বাদ পড়ার পর ফেসবুকে ক্ষোভ বা হতাশার কোনো প্রতিক্রিয়া দেখাননি এ স্পিন-অলরাউন্ডার। ফেসবুক পেজে একটি পোস্টে তিনি লেখেন, ‘সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ, আমি খুব দ্রুতই আরো শক্তিশালী হয়ে ফিরে আসব। আমাকে আপনাদের দোয়ায় সামিল করবেন।’

মেহেদী জানান, ২০২১ সালের জুলাই থেকে এ পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম ইকনোমি রেটে রান দেওয়া স্পিনার তিনি। এই পরিসংখ্যানে সাকিব আল হাসান ও অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পার মত বোলারকে পেছনে ফেলেছেন তিনি। আইসিসির নতুন প্রকাশিত র‌্যাংকিং অনুযায়ী টি-টোয়েন্টিতে মাহেদী রয়েছেন ১৫ নম্বরে আর সাকিব ১৯ নম্বরে।

প্রসঙ্গত, টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৩৮ ম্যাচে ৬.৫৬ ইকোনোমিতে উইকেট নিয়েছেন ৩০টি এবং রান করেছেন ২৫৯।   

ট্যাগ: ক্রিকেট
নতুন পে স্কেলে সামরিক বাহিনীর বেতন-ভাতা নির্ধারণ করে গেজেট …
  • ১৬ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জের তিন থানার ওসিকে বদলি
  • ১৬ নভেম্বর ২০২৬
বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ২২ বছর বয়সী তরুণের
  • ১৬ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950