১২৪ এসএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে ভুল, সংশোধনের জন্য দিতে হচ্ছে ফি

০১ সেপ্টেম্বর ২০২২, ০৪:৫১ PM
 রেজিস্ট্রেশন কার্ডে ভুল

রেজিস্ট্রেশন কার্ডে ভুল © ফাইল ফটো

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের মোড়লহাট জনতা উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের সব এসএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ডে ভুল হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান ও বোর্ডের ভুলের মাশুল গুণতে হচ্ছে পরীক্ষার্থীদের।

প্রতিষ্ঠানের ভুল সংশোধনের জন্য প্রত্যেকের কাছে ফি নেওয়া হচ্ছে। টাকা না দিলে রেজিস্ট্রেশন কার্ড পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ শিক্ষার্থীদের।

সরেজমিনে জানা যায়, মোড়লহাট জনতা উচ্চ বিদ্যালয় থেকে ২০২২ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে ১২৪ জন শিক্ষার্থী। তবে তাদের রেজিস্ট্রেশন কার্ডে ভুল হয়েছে। ছেলে শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে ব্যবহার করা হয়েছে মেয়ের ছবি। আর অধিকাংশ রেজিস্ট্রেশন কার্ডে নো ইমেজ দিয়ে ক্রস চিহ্ন দেওয়া হয়েছে। পরবর্তীতে আবার নতুন করে সংশোধনের জন্য বোর্ডে তথ্য পাঠানোর জন্য বলা হয়। আর সংশোধন ফি বাবদ শিক্ষার্থীদের কাছে ২০০ করে টাকা চাওয়া হয়। 

আরও পড়ুনঃ বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা: বাবা রিমান্ডে

এ বিষয়ে প্রতিষ্ঠানের পরীক্ষার্থী জুয়েল রানা বলে, আমার রেজিস্ট্রেশন কার্ডে আমার বান্ধবীর ছবি দেওয়া হয়েছে। ভুল করল বোর্ড আর শিক্ষা প্রতিষ্ঠান, এখন আমাদের কাছে সংশোধন ফি চাওয়া হচ্ছে। এটি কেমন নিয়ম। তাদের ভুলের মাশুল আমরা কেন গুনব।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী বলে, ভুল করলেন তারা অথচ আমাদের বলা হচ্ছে টাকা না দিলে রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হবে না। এটা কেমন কথা। আমরা এর সঠিক সমাধান চাই। আমরা কোনো ধরনের টাকা-পয়সা দিতে পারব না। 

মোড়লহাট জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোলায়মান আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা বোর্ডে পরীক্ষার্থীদের সঠিক তথ্য পাঠিয়েছি। বোর্ড ভুল করে আমাদের কাছে পাঠিয়েছে। এবারে পরীক্ষার্থী ১২৪ জন, সবার রেজিস্ট্রেশন কার্ডে ভুল হয়েছে। ভুল সংশোধনের জন্য আবার কাগজগুলো পাঠানো হয়েছে। আর বোর্ডে সংশোধনের জন্য ২০০ টাকা করে লাগে। সেটির জন্য পরীক্ষার্থীদের কাছে টাকা চাওয়া হয়েছে। অনেকে দিয়েছে আর অনেকে দেয়নি। তবে সংশোধনীর নতুন রেজিস্ট্রেশন কার্ডগুলো আমাদের হাতে চলে এসেছে। 

প্রতিষ্ঠানের ভুলে শিক্ষার্থীদের কাছ থেকে ফি নেওয়ার বিষয়ে জানতে চাইলে বালিয়াডাঙ্গী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, এমন কোনো বিষয় এখন পর্যন্ত জানি না। এখানে যোগদান করার মাত্র কয়েকদিন হলো। তবে দ্রুত খোঁজখবর নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।  

ট্যাগ: এসএসসি
ফুটবল মাঠে শিশুদের উৎসাহ দেয়া ফেনীর শিক্ষিকার জন্য উপহার প…
  • ২৬ মে ২০২৬
কৃত্রিমভাবে মোটাতাজা করা গরুর মাংস কি ক্ষতিকর, চিনবেন কীভাব…
  • ২৬ মে ২০২৬
স্কলারশিপে সরকারি কর্মকর্তা ও পেশাজীবীদের বিভিন্ন বিষয়ে প্র…
  • ২৬ মে ২০২৬
৩২ লাখ টাকায় গরু কিনে কোরবানি, ব্যাখ্যা দিলেন এ্যানির ছেলে
  • ২৬ মে ২০২৬
এশিয়ার সেরা ১০০ বিজ্ঞানীর তালিকায় আইসিডিডিআর,বি’র ড. তাহমিদ…
  • ২৬ মে ২০২৬
বিএনপির তরুণ প্রতিনিধি হিসেবে চীন যাচ্ছেন রোকেয়া হল ছাত্রদল…
  • ২৬ মে ২০২৬