৩২ লাখ টাকায় গরু কিনে কোরবানি, ব্যাখ্যা দিলেন এ্যানির ছেলে

২৬ মে ২০২৬, ০৯:৫৯ PM
মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও তার ছেলে সারিয়ান চৌধুরী

মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও তার ছেলে সারিয়ান চৌধুরী © সংগৃহীত

পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির ৩২ লাখ টাকার গরু কেনার ব্যাখ্যা দিয়েছেন তার ছেলে সারিয়ান চৌধুরী। মঙ্গলবার (২৬ মে) বিকেল ৫টা ৫২ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ-সংক্রান্ত পোস্ট দিয়েছেন তিনি। দ্য ডেইলি ক্যাম্পাসের পাঠকদের জন্য পোস্টটি তুলে ধরা হলো।

‘আমার বাবা পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এবং উনার ভাইয়েরা পারিবারিক কোরবানি এবং হাজী বসির উল্যাহ চৌধুরী এতিমখানা-মাদ্রাসার জন্য প্রতি বছর ৬/৭/৮টি গরু ক্রয় করেন। তার ধারাবাহিকতায় এ বছরও ওনারা ৬টি গরু ক্রয় করেছেন।

আজ থেকে ৫০ বছর পর যখন আমার বাবা আর মন্ত্রী থাকবেন না, তখনও কি আমাদের উত্তরসূরিরা ১০টা গরু দিয়ে কুরবানি দিলে এমন অযৌক্তিক সমালোচনার সম্মুখীন হতে হবে? নাকি আমার বাবা কেবল মন্ত্রী হওয়ায় বট বাহিনীর এমন অযৌক্তিক মিথ্যাচারের শিকার হচ্ছেন? সবচেয়ে বড় কথা, সবগুলো গরুই গরিব মানুষের হক। মানুষের হক মানুষের কাছে পৌঁছে যাবে। ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক উত্তম পরিকল্পনাকারী। উনি সব জানেন এবং দেখেন।’

এর আগে সম্প্রতি হাটে গিয়ে ৩২ লাখ টাকা দিয়ে গরু কেনায় এ্যানিকে নিয়ে নানা সমালোচনা শুরু হয়। এ বিষয়ে বাবার সমালোচকদের উদ্দেশে ফেসবুকে এই পোস্ট দিয়েছেন ছেলে সারিয়ান চৌধুরী।

দিনাজপুর বোর্ডে এইচএসসি ইংরেজি পরীক্ষায় অনুপস্থিত ২৮৫২, বহি…
  • ০৬ জুলাই ২০২৬
এনসিপির জুলাই পদযাত্রার সমাবেশ চলাকালে বিস্ফোরণ
  • ০৬ জুলাই ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী উপাচার্য বদরুজ্জামান ভূঁ…
  • ০৬ জুলাই ২০২৬
জনগণকে প্রতিশ্রুতি দিলেও বিদ্যুৎ সংকট সমাধানে বাজেটে কার্যক…
  • ০৬ জুলাই ২০২৬
ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ …
  • ০৬ জুলাই ২০২৬
বাবার পরিশ্রম-সততা ছিল অনুপ্রেরণা, আনসার সদস্যের ছেলে বিসিএ…
  • ০৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence