ফুটবল মাঠে শিশুদের উৎসাহ দেয়া ফেনীর শিক্ষিকার জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

২৬ মে ২০২৬, ১১:২০ PM , আপডেট: ২৭ মে ২০২৬, ১২:২৫ AM
উপহার তুলে দেন জেলা প্রশাসক মনিরা হক

উপহার তুলে দেন জেলা প্রশাসক মনিরা হক © টিডিসিফটো

ফেনীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে খেলা চলাকালীন কোমলমতি শিক্ষার্থীদের এক শিক্ষিকার উৎসাহ দেওয়ার একটি ভিডিও চিত্র নজরে আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপহার পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৬ মে) রাতে শহরের সেলিনা পারভীন সড়কে ওই শিক্ষিকার বাসায় গিয়ে উপহার তুলে দেন জেলা প্রশাসক মনিরা হক।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৯ এপ্রিল ফেনী পিটিআই স্কুল মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের সেমিফাইনালে অংশ নেন সদর উপজেলার গিল্লাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেদিন ম্যাচ চলাকালীন গিল্লাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দা খালেদা আক্তার পারভীন তার বিদ্যালয়ের শিক্ষার্থীদের উৎসাহ দিচ্ছিলেন। খেলা চলাকালীন সেই মুহূর্তের একটি ভিডিও চিত্র দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ইতিবাচক সাড়া পড়ে। পরবর্তী সেটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসার পর নির্দেশনা পেয়ে জেলা প্রশাসন ওই শিক্ষিকার বাড়িতে উপহার নিয়ে যান।

প্রাথমিক শিক্ষা কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আবদুল মতিন বলেন, সেদিন এ মুহূর্তটি আমার মোবাইলে ধারণ করেছিলাম। আমাদের মতো প্রত্যন্ত অঞ্চলের এক শিক্ষকের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসা অনেক বড় পাওয়া। এমন উদ্যোগ আগামীতে শিশুদের খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষকদের সম্পৃক্ততায় ইতিবাচক বার্তা দেবে। 

নিজের অনুভূতি ব্যক্ত করে গিল্লাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দা খালেদা আক্তার পারভীন বলেন, আমি শিক্ষার্থীদের সঙ্গে সবসময় নিজের সন্তানের মতো আচার-আচরণ করার চেষ্টা করি। আমার বাবা-স্বামীও ক্রীড়ার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সেই অনুপ্রেরণায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলায় সবসময় নিজে মাঠে থেকে উৎসাহ দেওয়ার চেষ্টা করি। এবারও টুর্নামেন্টের সেমিফাইনালের একটি খেলা চলাকালীন কেউ একজন অপ্রস্তুত অবস্থায় একটি মুহূর্তের ভিডিও চিত্র ধারণ করেন। পরবর্তী সেটি প্রধানমন্ত্রীর নজরে আসায় আজ উপহার পাঠিয়েছেন। বিষয়টি আমার জন্য অনেক বড় পাওয়া।

ফেনীর জেলা প্রশাসক মনিরা হক বলেন, ফুটবল খেলা চলাকালীন সৈয়দা খালেদা আক্তার পারভীন ম্যাডাম বৃষ্টিতে ভিজে তার বিদ্যালয়ের শিক্ষার্থীদের উৎসাহ দিচ্ছিলেন। তখনকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রধানমন্ত্রীর নজরে আসে। তারপর আজ নির্দেশনা পেয়ে ওই শিক্ষিকার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার নিয়ে এসেছি। শিক্ষিকার এমন উৎসাহ দেওয়ার বিষয়টি শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণামূলক ও অত্যন্ত ইতিবাচক। 

এ সময় ফেনী জেলা প্রশাসনের সহকারী কমিশনার সৌভিক রায়, মো. শাহরিয়ার সজল, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহিউদ্দিন খন্দকার, গিল্লাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেনা সুলতানা, সহকারী শিক্ষক শাহিন আক্তার উপস্থিত ছিলেন।

ঢাকা-সিলেটে রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ও কুড়িগ্র…
  • ১৬ জুলাই ২০২৬
ব্রেইন ফগের কারণেই কি বারবার ভুলে যাচ্ছেন, জেনে নিন দূর করা…
  • ১৬ জুলাই ২০২৬
গোল করে আবেগাপ্লুত লাউতারো বললেন, ‘আমি এই গোল করার স্বপ্ন দ…
  • ১৬ জুলাই ২০২৬
পে স্কেলের বাস্তবায়ন কয় ধাপে, মতামত দেবে না সচিব কমিটি
  • ১৬ জুলাই ২০২৬
আর্জেন্টিনা-ইংল্যান্ড খেলা দেখার সময় যুবককে ছুরিকাঘাত
  • ১৬ জুলাই ২০২৬
আর্জেন্টিনার কাছে হারের পর টুখেলের কড়া সমালোচনা হ্যারি কেইন…
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence