বিয়ের প্রলোভনে নবম শ্রেণির ছাত্রীকে একাধিকবার ধর্ষণ

০২ জুন ২০২২, ০৩:২৮ PM
নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ © প্রতীকী ছবি

নাটোরের সিংড়ায় বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. সুমন আলী (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুন) সিংড়া থানার পুলিশ পরিদর্শক মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে সিংড়া থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহারের বরাতে পুলিশ জানায়, সিংড়া উপজেলার শ্রীরামপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে সুমন আলী স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণীর ছাত্রীর সাথে দীর্ঘদিন যাবত প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বিয়ের প্রলোভনে একাধিকবার শারীরিক সম্পর্ক করে। সম্প্রতি ওই স্কুলছাত্রী তাকে বিয়ের জন্য চাপ দিলে এতে অস্বীকৃতি জানায় সুমন। এরপর ওই স্কুলছাত্রী বিষয়টি তার পরিবারকে জানালে বুধবার রাতে ভুক্তভোগীর বাবা মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, ভুক্তভোগী স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করেন সুমন আলী। এমন অভিযোগে মামলা দায়ের হলে আসামীকে গ্রেফতার করা হয়।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় যুবককে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। ভুক্তভোগীকে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এআই দিয়ে গবেষণায় বাড়ছে মানবসৃষ্ট মহামারির শঙ্কা
  • ১৫ আগস্ট ২০২৬
শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষা…
  • ১৫ আগস্ট ২০২৬
বিদ্যুতের তারে বোমাসদৃশ বস্তু ঝুলতে দেখে আতঙ্ক, অতঃপর...
  • ১৫ আগস্ট ২০২৬
হয়রানি ছাড়াই শিক্ষকদের অর্থ দিতে ইএফটি-আইবাস প্লাস: মাহদী আ…
  • ১৫ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে আওয়ামী-ছাত্রলীগের ৫ নেতা গ্রেপ্তার
  • ১৫ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড
  • ১৫ আগস্ট ২০২৬