হেডফোন না পেয়ে অভিমানে স্কুলছাত্রীর আত্মহত্যা

২৬ এপ্রিল ২০২২, ১১:৩৭ AM
আত্মহত্যা

আত্মহত্যা © প্রতীকী ছবি

মায়ের কাছে হেডফোন চেয়ে না পাওয়ায় চট্টগ্রামে আদিনুর মিয়াজি শ্রেয়া (১৩) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, রবিবার শহরের আইস ফ্যাক্টরি রোডের ডিএম টাওয়ারের ১২ তলায় এ ঘটনা ঘটে।

নিহত আদিনুর মিয়াজি শ্রেয়া আইস ফ্যাক্টরি রোড এলাকার মো. সোলেমানের মেয়ে ও নাছিরাবাদ গার্লস স্কুলের ৭ম শ্রেণির ছাত্রী।

পুলিশ জানিয়েছে, স্কুলছাত্রী শ্রেয়া টিকটক ও ফেসবুকে আসক্ত ছিলেন। এ নিয়ে মা তাকে বিভিন্ন সময়ে বকাঝকা করতেন। ঘটনার দিনও সামান্য বকাঝকা করেছিল। রাত সাড়ে ১১টার দিকে শ্রেয়া তার মায়ের নিকটে হেডফোন চেয়েছিল। কিন্তু মা তাকে হেডফোন দিতে অসম্মতি জানান। এ সময় শ্রেয়ার মা তাকে সামান্য বকাঝকা করেছিলেন। এতে শ্রেয়া মায়ের ওপর অভিমান করেন ও নিজ কক্ষে ঢুকে দরজা বন্ধ দেয়।

পুলিশ আরও জানায়, এর কিছুক্ষণ পরে গলায় ফাঁস লাগিয়ে শ্রেয়া আত্মহত্যার চেষ্টা করেন। এ ঘটনায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : ঢাবির ছাত্র-শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ

পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান জানান, হেডফোনের জন্য অভিমান করে আত্মহত্যার চেষ্টা করে ছিল এমন এক স্কুলছাত্রীকে শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এখনো বিস্তারিত জানা যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

শেষ মুহূর্তের গোলে ঘুরে দাঁড়াল বার্সেলোনা
  • ১১ মার্চ ২০২৬
ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান: আইডিএফ
  • ১১ মার্চ ২০২৬
তেলের দাম নাটকীয়ভাবে কমে ব্যারেল প্রতি ৮২ ডলারে দাঁড়াল
  • ১১ মার্চ ২০২৬
'আমরা আপনাদের মিত্র, সবচেয়ে ভালো বন্ধু'— ইরানি জনগণকে নেতান…
  • ১১ মার্চ ২০২৬
ব্রিটিশ বিমানঘাঁটি থেকে ৩ মার্কিন বোমারু বিমানের উড্ডয়ন
  • ১১ মার্চ ২০২৬
ফেনীতে চালককে চাপা দিয়ে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ৩
  • ১১ মার্চ ২০২৬
close