সরকারি স্কুলে ভর্তির জন্য নির্বাচিত ৭৫ হাজার ৯৬৯ শিক্ষার্থী

১৫ ডিসেম্বর ২০২১, ০৪:১৭ PM
শিক্ষামন্ত্রী লটারিন উদ্বোধন করেন

শিক্ষামন্ত্রী লটারিন উদ্বোধন করেন © সংগৃহীত

দেশের মহানগর ও জেলা পর্যায়ের ৪০৫টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য ৭৫ হাজার ৯৬৯ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। আজ বুধবার (১৫ ডিসেম্বর) বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ভর্তির ডিজিটাল লটারি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি লটারি উদ্বোধনকালে এ তথ্য জানান।

এসময় শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লটারি হবে ১৯ ডিসেম্বর। সেখানে আসন সংখ্যা ৯ লাখ ৪০ হাজার ৮৭৬ জন। অংশ নিচ্ছে ২ হাজার ৯০৭ টি প্রতিষ্ঠান। এর বাইরে যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, তারা নিজেরা লটারি করবেন। তবে সেখানে আমাদের প্রতিনিধি উপস্থিত থাকবেন। এগুলো সদর বাদে অন্য উপজেলাগুলোতে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের অতিরিক্ত সচিব ফৌজিয়া জাফরিন ও টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহাবুদ্দিন।

জানা গেছে, সারাদেশের ৪০৫টি সরকারি মাধ্যমিক স্কুলে ৮০ হাজার ১৭টি শূন্য আসনে ভর্তির আবেদন করেছেন ৫ লাখ ৩৮ হাজার ১৫৩ শিক্ষার্থী। তারা মোট ১০ লাখ ২৬ হাজার ৯১৫টি চয়েস দিয়েছেন। সে হিসাবে সরকারি স্কুলে ভর্তি হতে প্রতিটি শূন্য আসনে গড়ে সাত জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছিলেন। 

প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক, শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইট থেকে (http://gsa.teletalk.com.bd) তাদের নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফল ডাউনলোড করতে পারবেন। এছাড়া, টেলিটক নাম্বার থেকে GSA<Space>RESULT<Space>User ID লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে।

লটারির ফল দেখতে ক্লিক করুন এখানে

শিক্ষকের রোষানলে এক বিষযে ৫ বার ফেইল, অভিমানে জীবনটাই দিয়ে …
  • ০৩ এপ্রিল ২০২৬
প্রথম পশ্চিমা জাহাজ হিসেবে হরমুজ প্রণালি অতিক্রম করল ফরাসি …
  • ০৩ এপ্রিল ২০২৬
বিদ্যুৎস্পৃষ্ট স্কুলছাত্রকে উদ্ধারে গিয়ে একই পরিবারের দুইজন…
  • ০৩ এপ্রিল ২০২৬
খাটে ছেলের মরদেহ, ফ্যানে ঝুলছিলেন মা
  • ০৩ এপ্রিল ২০২৬
শেরপুরে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
  • ০৩ এপ্রিল ২০২৬
জগন্নাথ হলে কবি নজরুল কলেজছাত্রকে রাখা নিয়ে তর্ক-বির্তক, ঢা…
  • ০৩ এপ্রিল ২০২৬