এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩ হাজার ৫৪৮ পরীক্ষার্থী

১৪ নভেম্বর ২০২১, ০৫:৫৬ PM
এসএসসি পরীক্ষা শুরু

এসএসসি পরীক্ষা শুরু © ফাইল ফটো

চলতি বছরের এসএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ছিল ৩ হাজার ৫৪৮ পরীক্ষার্থী। অংশ নেওয়া পরীক্ষার্থীদের মধ্যে বহিষ্কার করা হয়েছে ২ জনকে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। 

আজ রবিবার (১৪ নভেম্বর) বিজ্ঞান বিভাগের পরীক্ষা দিয়ে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। সকালে পরীক্ষার প্রথমদিন রাজধানীর মতিঝিল বয়েজ স্কুল কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এসময় তিনি জানান, এসএসসি ও সমমান পরীক্ষায় এবার মোট পরীক্ষার্থী অংশ নিয়েছে ২২ লাখ ৪৩ হাজার ২৫৪ জন। যার মধ্যে ছাত্র ১০ লাখ ৩৬ হাজার ১৮৮ জন এবং ছাত্রী ১২ লাখ ৭ হাজার ৬৬ জন। ছাত্রদের চেয়ে এবার প্রায় ১ লাখ ৭০ হাজারের মতো বেশি ছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছে । এবার কেন্দ্র ৩ হাজার ৬৭৯টি কেন্দ্রে ৩৯ হাজার ৩৫টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশ নিচ্ছে।

এদিকে, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন ২ হাজার ২০০টি কেন্দ্রে পদার্থ বিজ্ঞানের পরীক্ষায় ৪ লাখ ৮৮ হাজার ৩৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ৮৪ হাজার ৪৮৬ জন। অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৫৪৮ জন এবং বহিষ্কার হওয়া শিক্ষার্থীর সংখ্যা ২ জন। তাছাড়া ২ জন কক্ষ পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে বলেও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কন্ট্রোল রুম থেকে হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুমের তথ্য

 

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence