পরীক্ষা হলে ফোন ব্যবহার, আজীবন নিষিদ্ধ হলেন ৪ শিক্ষক

১৪ নভেম্বর ২০২১, ০৪:০২ PM
সিলেটে এসএসসি ও দাখিল পরীক্ষা

সিলেটে এসএসসি ও দাখিল পরীক্ষা © সংগৃহীত

সিলেটে এসএসসি ও দাখিল পরীক্ষা চলাকালে দায়িত্বে অবহেলার কারণে চার শিক্ষককে আজীবনের জন্য নিষিদ্ধ হয়েছে। আজ সকালে সিলেটের বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চন্দ্র দাস উপজেলার দারুল উলুম কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে এই আদেশ দেন।

রবিবার (১৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চন্দ্র দাস। কেন্দ্রের কয়েকটি পরীক্ষার হল পরিদর্শন করেন তিনি।

এ সময় পরীক্ষা হলে দায়িত্বরত চার শিক্ষকের হাতে স্মার্টফোন দেখতে পান তিনি। পরে তাদেরকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দিতে কেন্দ্রের দায়িত্বে থাকা সচিবকে নির্দেশ দেন ইউএনও।

এরই পরিপ্রেক্ষিতে কেন্দ্রের সচিব ওই চার শিক্ষককে আজীবনের জন্য পরীক্ষার দায়িত্ব পালন করা থেকে অব্যাহতি দেন।

তিনি বলেন, পরীক্ষা কেন্দ্রের হলগুলোর দায়িত্বে থাকা চার শিক্ষকের হাতে স্মার্টফোন থাকায় তাদেরকে পরীক্ষার দায়িত্ব পালন থেকে আজীবনের জন্য অব্যাহতি দেওয়া হয়।

মিয়ানমারে রাষ্ট্রপতি হচ্ছেন নৃশংস গৃহযুদ্ধের সূচনাকারী সাম…
  • ০৩ এপ্রিল ২০২৬
ইউরোপের সবচেয়ে প্রতিযোগিতামূলক লিগ, ২৬ ম্যাচ শেষে শিরোপার …
  • ০৩ এপ্রিল ২০২৬
বাউবি ২০২৬ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ
  • ০৩ এপ্রিল ২০২৬
মাদ্রাসায় ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রে…
  • ০৩ এপ্রিল ২০২৬
সারাদিনের ক্লান্তি শেষে আরামদায়ক ঘুম চান? বেডরুমে আনুন ছোট …
  • ০৩ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলতে অঙ্গীকারবদ্ধ ৪০ দেশের জোট, যুক্ত হলো যে…
  • ০৩ এপ্রিল ২০২৬