চট্টগ্রামে ২০৪ কেন্দ্রে হবে এসএসসি পরীক্ষা

১৩ নভেম্বর ২০২১, ০৩:৩৪ PM
চট্টগ্রাম শিক্ষা বোর্ড

চট্টগ্রাম শিক্ষা বোর্ড © ফাইল ছবি

সারাদেশের মতো রোববার (১৪ নভেম্বর) চট্টগ্রামে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০৪টি কেন্দ্র থেকে এবার ১ হাজার ৭৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ৬১ হাজার ১২২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে। 

শনিবার (১৩ নভেম্বর) চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা বোর্ড। সব কেন্দ্রে পরীক্ষার সরঞ্জাম পাঠানো শেষ হয়েছে।

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সূত্র মতে, এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে ৭৫ হাজার ২৫৩ জন ছাত্র এবং ৮৫ হাজার ৮৭৯ জন ছাত্রী। ২০২০ সালের তুলনায় এ বছর পরীক্ষার্থী বেড়েছে ১৭ হাজার ৩২ জন। চট্টগ্রাম শিক্ষাবোর্ডে বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিচ্ছে ৩১ হাজার ৭৩ জন, মানবিকের ৬৫ হাজার ২৪৬ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগের ৬৪ হাজার ৮০৩ জন।

 

ট্যাগ: এসএসসি
মিয়ানমারে রাষ্ট্রপতি হচ্ছেন নৃশংস গৃহযুদ্ধের সূচনাকারী সাম…
  • ০৩ এপ্রিল ২০২৬
ইউরোপের সবচেয়ে প্রতিযোগিতামূলক লিগ, ২৬ ম্যাচ শেষে শিরোপার …
  • ০৩ এপ্রিল ২০২৬
বাউবি ২০২৬ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ
  • ০৩ এপ্রিল ২০২৬
মাদ্রাসায় ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রে…
  • ০৩ এপ্রিল ২০২৬
সারাদিনের ক্লান্তি শেষে আরামদায়ক ঘুম চান? বেডরুমে আনুন ছোট …
  • ০৩ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলতে অঙ্গীকারবদ্ধ ৪০ দেশের জোট, যুক্ত হলো যে…
  • ০৩ এপ্রিল ২০২৬