‘ফেল’ করার আশঙ্কায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

০৮ নভেম্বর ২০২১, ১০:৪৬ AM
কাজী মনিরুজ্জামান রুপক

কাজী মনিরুজ্জামান রুপক © সংগৃহীত

পরীক্ষায় ‘ফেল করার আশঙ্কায়’ কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে।রোববার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কমলপুর লোকাল বাসস্ট্যান্ড এলাকার কাজী বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহত কাজী মনিরুজ্জামান রুপক (১৮) ভৈরব পৌর শহরের ব্যবসায়ী কাজী মো. মানিক মিয়ার ছেলে এবং কমলপুর জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের বাণিজিক বিভাগের শিক্ষার্থী।

তিন ভাইবোনের মধ্য সবার ছোট রুপক পড়াশোনার পাশাপাশি বাবার ব্যবসা প্রতিষ্ঠানেও বসতো।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, রোববার সকালে নিজ শয়নকক্ষ থেকে আর বের হয়নি রুপক। বিকেল পর্যন্ত  তাকে বের হতে না দেখে পরিবারের সদস্যরা কক্ষের জানালা ভেঙে রুপককে গলায় ফাঁস লাগা অবস্থায় ঝুলতে দেখেন। পরে দ্রুত রুপককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রুপকের বড় ভাই রুপম জানান, ‌তার ছোট ভাই কিছুটা লাজুক টাইপের ছিল। এসএসসি পরীক্ষার্থী রুপক ছাত্র হিসেবে তেমন মনযোগী ছিল না। সে ভেবেছিল এবছর সরকার অটোপাস দেবে, কিন্তু আগামী ১৪ নভেম্বর তিন বিষয়ে এসএসসি পরীক্ষা হবে শুনে সে চিন্তায় ছিল। সে পাস করতে পারবে কি-না, ফেল করলে লোকজনে কী বলবে- সবসময় এসব নিয়ে চিন্তা করত। পরিবারের ধারণা, সেসব চিন্তা থেকেই রুপক শেষ পর্যন্ত আত্মহত্যা করে।

ভৈরব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম জানান, পরিবারের ইচ্ছা অনুযায়ী ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে। 

ইসরায়েলে সরাসরি সামরিক অভিযানের হুঁশিয়ারি দিলেন এরদোয়ান
  • ১২ এপ্রিল ২০২৬
জানালা দিয়ে বাবা দেখেন, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল সন্তানের…
  • ১২ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল কবে, যা বলছে কর্তৃপক্ষ
  • ১২ এপ্রিল ২০২৬
কবে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা? জানাল ইসি
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবিতে পানি-বিদ্যুতের অপচয় রোধে ছাত্রদলের সচেতনতামূলক কর্মস…
  • ১২ এপ্রিল ২০২৬
ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ—এখন কী হবে?
  • ১২ এপ্রিল ২০২৬