পল্লবী থেকে ফের নিখোঁজ ২ শিক্ষার্থী 

১৫ অক্টোবর ২০২১, ০৭:৫৫ PM
পল্লবীতে এবার দুই স্কুলশিক্ষার্থী নিখোঁজ হয়েছে

পল্লবীতে এবার দুই স্কুলশিক্ষার্থী নিখোঁজ হয়েছে © সংগৃহীত

রাজধানীর পল্লবীতে এবার দুই স্কুলশিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (১৫ অক্টোবর) সকাল ৮ টায় পল্লবীর একটি সড়ক থেকে নিখোঁজ হয় তারা। এ ঘটনায় এক ছাত্রীর বাবা শুক্রবার পল্লবী থানায় জিডি করেছেন।

গেল কিছুদিন আগে ৩ কলেজ পড়ুয়া বান্ধবীর হঠাৎ উধাও হওয়া এবং পরে উদ্ধারের ঘটনার রেশ কাটতে না কাটতে এবার একই এলাকায় আবার দুই স্কুলশিক্ষার্থী নিখোঁজ হল।

নিখোঁজ দুই শিক্ষার্থীর মধ্যে একজন ১০ম শ্রেণি ও অপরজন ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

নিখোঁজ শিক্ষার্থীর পরিবারের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, বাসা থেকে বের হওয়ার আগে নিখোঁজ দুই শিক্ষার্থী পরিবারের উদ্দেশ্যে একটি চিরকুট লিখে গেছেন। পারিবারিক সম্মান হানির ভয়ে এ চিরকুটের কথা গণমাধ্যমে বলতে নারাজ নিখোঁজের পরিবার।

জিডির তদন্তকারী কর্মকর্তা ও পল্লবী থানার উপ-পরিদর্শক এসআই সাইফুল বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাসার সিসি ক্যামেরা ও ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ ঘটনার ক্লু পাওয়া গেছে। তবে উদ্ধার না হওয়া পর্যন্ত বিস্তারিত বলা যাচ্ছে না।

চাল বিতরণে অনিয়মের জেরে বাউফলে প্যানেল চেয়ারম্যান অবরুদ্ধ
  • ১৫ এপ্রিল ২০২৬
রুয়েটে নিরাপত্তাকর্মীর হাতে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬
নেহারি খাওয়ার ‘বাহানায়’ ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে থাক…
  • ১৫ এপ্রিল ২০২৬
লেবাননে ৪০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা ঘোষণা করল কানাডা
  • ১৪ এপ্রিল ২০২৬
ইসলামাবাদ না ইস্তাম্বুল, কোথায় হবে দ্বিতীয় দফা শান্তি আলোচন…
  • ১৪ এপ্রিল ২০২৬
সৌদি ফেরত সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক 
  • ১৪ এপ্রিল ২০২৬