পূজা দেখতে গিয়েছিল রাতে, সকালে মিলল ঝুলন্ত মরদেহ

১৫ অক্টোবর ২০২১, ০৫:১৫ PM
ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝুলন্ত মরদেহ উদ্ধার © প্রতীকি ছবি

দিনাজপুর সদরে বাড়ির পাশের পুকুরপাড় থেকে মোসাদ্দেক হোসেন (১৫) নামে নবম শ্রেণীর এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৫ অক্টোবর) ভোরে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মাশিমপুর ডাবরপাড়া থেকে তাকে উদ্ধার করে পুলিশ।

নিহত মোসাদ্দেক হোসেন ওই এলাকার হাফিজুর রহমানের ছেলে এবং চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে পূজা দেখার কথা বলে বাসা থেকে বের হয় মোসাদ্দেক। রাতে বাসায় ফিরতে দেরি হলে স্বজনরা খোঁজাখুঁজি করেন। কিন্তু সকাল পর্যন্ত কোন সন্ধান মেলেনি। পরে সকালে বাড়ির পাশের পুকুরপাড়ে একটি গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে জরুরী সেবা নম্বর ৯৯৯ এ কল দিয়ে জানায় স্থানীয়রা। এরপর পুলিশ এসে লাশ উদ্ধার করে।

নিহতের বাবা হাফিজুর রহমান ধারণা করছেন, তার ছেলে আত্মহত্যা করেছে। তিনি বলেন, ছেলের পেট ব্যথা জনিত সমস্যা ও একটু মানসিক সমস্যা রয়েছে। পেট ব্যথার কারণে প্রায় আত্মহত্যার কথা বলত। কিন্তু আজকে সে সত্যি এ ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়ে দিনাজপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিরুল ইসলাম বলেন, ৯৯৯ নম্বরে কল পেয়ে মরদেহ উদ্ধার করেছি আমরা। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইসরায়েলে সরাসরি সামরিক অভিযানের হুঁশিয়ারি দিলেন এরদোয়ান
  • ১২ এপ্রিল ২০২৬
জানালা দিয়ে বাবা দেখেন, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল সন্তানের…
  • ১২ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল কবে, যা বলছে কর্তৃপক্ষ
  • ১২ এপ্রিল ২০২৬
কবে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা? জানাল ইসি
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবিতে পানি-বিদ্যুতের অপচয় রোধে ছাত্রদলের সচেতনতামূলক কর্মস…
  • ১২ এপ্রিল ২০২৬
ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ—এখন কী হবে?
  • ১২ এপ্রিল ২০২৬