৩ বিষয়ে বার্ষিক পরীক্ষা নেয়ার কারণ জানালেন মাউশি

১৫ অক্টোবর ২০২১, ১২:৩৬ PM
মাউশি মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক

মাউশি মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক © ফাইল ছবি

করোনার মহামারীতে পিছিয়ে পড়া গত বছরের বার্ষিক পরীক্ষা আগামী ২৪ নভেম্বর থেকে নেয়া হচ্ছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে বার্ষিক পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। 

শুক্রবার (১৫ অক্টোবর) এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

এ প্রসঙ্গে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক বলেন, স্বাস্থ্যঝুঁকি কমাতে এবং সময়ের স্বল্পতার কারণে তিন বিষয়েই বার্ষিক পরীক্ষা নেয়া হচ্ছে। তিন বিষয়ের পরীক্ষা হলেও অ্যাসাইনমেন্ট দিতে হবে সব বিষয়েরই এবং তার ভিত্তিতেই শিক্ষার্থীদের ফলাফল প্রদান করা হবে।

মাউশি মহাপরিচালক আরও বলেন, এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না, তবে ৫০ নম্বরের ভিত্তিতে বার্ষিক পরীক্ষা ও প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর বাকি ৫০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে অ্যাসাইনমেন্টে, পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ স্বাস্থ্যবিধি মানা, বৃক্ষরোপণ ইত্যাদি কাজের ওপর।

তিনি আরও বলেন, নতুন শিক্ষাক্রমের ব্যবস্থাও প্রায় একই রকম এবং সেটার চর্চা আসন্ন পরীক্ষার মধ্য দিয়ে হবে।

জেনে নিন কম খরচে মেডিকেলে পড়ার সেরা ৪ দেশ সম্পর্কে
  • ২৩ মার্চ ২০২৬
রমজানে ৩০ দিন  নামাজ পড়ে পুরস্কার পেল ৫৭ শিশু- কিশোর
  • ২৩ মার্চ ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, পদ ৫, আবেদন শে…
  • ২৩ মার্চ ২০২৬
৭ দিনের ঈদের ছুটি শেষ, আগামীকাল খুলছে ব্যাংক-অফিস-আদালত
  • ২৩ মার্চ ২০২৬
প্রাথমিক বৃত্তি পরীক্ষা: শিক্ষার্থীদের মানতে হবে ১০ নির্দে…
  • ২৩ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২৪…
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence