মোবাইলে খেলছিল গেইম, ট্রেনের তলায় প্রাণ গেল স্কুলছাত্রের

১২ অক্টোবর ২০২১, ০৪:০৬ PM

© প্রতীকি ছবি

গাইবান্ধার পলাশবাড়ীতে রেললাইনে কাটা পড়ে ইয়াছিন আলী নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রেললাইনে বসে কানে হেডফোন দিয়ে মোবাইলে গেম খেলছিল সে। মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল ৯টার দিকে নীলফামারী-চিলাহাটি রেলপথের পলাশবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াছিন সদর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের আরাজি ইটাখোলা গ্রামের জহুর আলী ছেলে এবং পলাশবাড়ি পরশমনি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, ইয়াছিন আলীর বাবা-মা ও দুই ভাই ঢাকায় থাকেন। ইয়াছিন তার দাদা হোসেন আলীর বাড়িতে থেকে পড়শোনা করত। সকালে প্রাইভেট শেষে সাড়ে ৮টার দিকে বাড়ির পাশে রেললাইনে বসে কানে হেডফোন দিয়ে মোবাইলে গেম খেলছিল ছেলেটি। এসময় চিলাহাটি থেকে খুলনাগামী আন্তনগর এক্সপ্রেস রূপসা ট্রেনে কাটা পড়ে সে।

এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিশ্বাস জানান, পরিবারের লোকজন ও এলাকাবাসীর কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইসরায়েলে সরাসরি সামরিক অভিযানের হুঁশিয়ারি দিলেন এরদোয়ান
  • ১২ এপ্রিল ২০২৬
জানালা দিয়ে বাবা দেখেন, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল সন্তানের…
  • ১২ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল কবে, যা বলছে কর্তৃপক্ষ
  • ১২ এপ্রিল ২০২৬
কবে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা? জানাল ইসি
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবিতে পানি-বিদ্যুতের অপচয় রোধে ছাত্রদলের সচেতনতামূলক কর্মস…
  • ১২ এপ্রিল ২০২৬
ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ—এখন কী হবে?
  • ১২ এপ্রিল ২০২৬