ইউটিউব দেখে পটকা বানাতে গিয়ে বিস্ফোরণে স্কুলছাত্র আহত

০৬ অক্টোবর ২০২১, ০৪:৩৮ PM
ইউটিউব দেখে পটকা বানাতে গিয়ে বিস্ফোরণে এক স্কুলছাত্র আহত

ইউটিউব দেখে পটকা বানাতে গিয়ে বিস্ফোরণে এক স্কুলছাত্র আহত © প্রতীকী ছবি

ইউটিউব দেখে পটকা বানাতে গিয়ে বিস্ফোরণে নাটোরে লালপুরে রিপন আলী (১৫) নামে এক স্কুলছাত্র আহত হয়েছে। এ ঘটনায় ওই ছাত্রের বাম হাতের তিনটি আঙ্গুলের কিছু অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে।

মঙ্গলবার (৫ অক্টোবর ) রাতে লালপুর উপজেলার বিলমাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। রিপন তার নানার বাড়িতে থেকে লেখাপড়া করতো। সে তার মা রিমা বেগমের সঙ্গে বিলমাড়িয়া গ্রামে থাকেন। তার বাবার বাড়ি রংপুর সদরে।

রিপনের নানা কবির শেখ জানান, মঙ্গলবার রাতে রিপন নিজের ঘরে বসে ইউটিউব দেখে ছাতার পাইপের ভিতরে ৪টি ম‌্যাচের বারুদ ঢুকিয়ে পটকা বানাচ্ছিল। সে পাইপের একপাশ বন্ধ করে অন্য পাশে হাতুড়ির দিয়ে বাড়ি দিলে সঙ্গে সঙ্গে বারুদের বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে তার বাঁম হাতের মাঝের তিনটি আঙুলের মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। রিপন তার দুই বন্ধুকে নিয়ে মজা করার জন্য ইউটিইউব দেখে পটকা বানানোর চেষ্টা করছিল। ঘটনার পরপরই রিপনকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কর্মকর্তা মো. সুরুজ্জামান শামীম বলেন, রিপনের আঙুল কাটার প্রয়োজন হতে পারে। তাই উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। প্রাথমিকভাবে মনে হচ্ছে, ছেলেটি বন্ধুদের সঙ্গে মজার ছলে পটকা বানানোর চেষ্টা করছিল। তবুও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সরকারি হাসপাতালে হাজিরা দিয়ে ক্লিনিকে রোগী দেখা চিকিৎসকের র…
  • ০৫ মার্চ ২০২৬
তেল রপ্তানি স্থগিত করল চীন : ব্লুমবার্গ
  • ০৫ মার্চ ২০২৬
শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাব অনুমোদন শিক্ষ…
  • ০৫ মার্চ ২০২৬
বাংলাদেশ ব্যাংকের সামনে আন্দোলনকারীদের ওপর জলকামান নিক্ষেপ
  • ০৫ মার্চ ২০২৬
ইরান যুদ্ধে নিজেদের জড়ানোর খবর নাকচ করে দিলেন কুর্দিস্তান অ…
  • ০৫ মার্চ ২০২৬
বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নরের নিয়োগ বাতিলের দাবি
  • ০৫ মার্চ ২০২৬