৯ম শ্রেণীর শিক্ষার্থীদের তথ্য সংশোধন ও রেজিস্ট্রেশনের সময় বাড়লো

০১ অক্টোবর ২০২১, ১০:০৭ AM
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড © ফাইল ছবি

অনলাইনে রেজিস্ট্রেশনকৃত ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের তথ্য সংশোধন ও বাদপড়া শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশনের সুযোগ দিয়ে সময় বাড়িয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। শিক্ষার্থীরা আগামী ১৭ অক্টোবরের মধ্যে তাদের বিভাগ পরিবর্তন, বিষয়, ছবি, অন্যান্য তথ্য সংশোধন করতে পারবেন।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরদর্শক অধ্যাপক মোহাম্মদ আবুল মনছুর ভূঞাঁ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা বোর্ডের আওতাধীন অনুমোদিত সকল মাধ্যমিক বিদ্যালয় ও স্কুল এন্ড কলেজে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ইতিপূর্বে শেষ হয়েছে।

কিন্তু করোনা মহামারির কারণে যে সব শিক্ষার্থী রেজিস্ট্রেশন কাজ শেষ করতে পারেনি বা কোন কারণে বাদ পড়েছে কিংবা বোর্ড পরিবর্তন করে ভর্তি হয়েছে, তাদের প্রয়োজনীয় সংশোধনের সুযোগ দেয়া হলো। বাদপড়া শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন, বিষয় ও বিভাগ পরিবর্তন এবং পূর্বে দাখিলকৃত যেকোন তথ্য প্রয়োজনীয় সংশোধন করার সুযোগ পাবেন।

এজন্য আগামী ১৭ অক্টোবরের মধ্যে রেজিস্ট্রেশনসহ এসব তথ্য সংশোধন এবং সোনালী সেবার মাধ্যমে নির্ধারিত টাকা জমা দিতে বলেছে বোর্ড।

টাকার হারের বিষয়ে বলা হয়েছে, রেজিস্ট্রেশনের জন্য শিক্ষার্থী প্রতি আগের ফি অর্থাৎ ১৬৩ টাকা থাকছে। এছাড়া বিভাগ পরিবর্তন ফি ৫০০ টাকা ও বিষয় সংশোধন ফি ১০০ টাকা দিতে হবে।

নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন, সংশোধন না হলে এর দায়-দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

প্রাথমিক শিক্ষকদের ইংরেজির প্রশিক্ষণ দেওয়া হবে কিনা, হুম্মা…
  • ১৫ এপ্রিল ২০২৬
রুয়েটে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬
মুসলমানরা ইসলামের সীমানার মধ্যে ভাষা-সংস্কৃতি ধারণ করবে—এইট…
  • ১৫ এপ্রিল ২০২৬
বরগুনায় ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের, আহত ৩
  • ১৫ এপ্রিল ২০২৬
পাসপোর্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষে সিঙ্গাপুর, উগান্ডার চেয়েও ২৭…
  • ১৫ এপ্রিল ২০২৬
ঢাবির বাস দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে সাদিক…
  • ১৫ এপ্রিল ২০২৬