এসএসসি পরীক্ষার্থীদের জন্য ১৩ বিশেষ নির্দেশনা

২৭ সেপ্টেম্বর ২০২১, ১২:৪০ PM
২০২১ সালের এসএসসি পরীক্ষা

২০২১ সালের এসএসসি পরীক্ষা © ফাইল ফটো

আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে চলতি বছরের এসএসসি পরীক্ষা। শেষ হবে ২৩ নভেম্বর। আজ সোমবার (২৭ সেপ্টেম্বর) সময়সূচি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এর আগে রবিবার (২৬ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এই সময়সূচির অনুমোদন দেওয়া হয়।

একই দিনে (১৪ নভেম্বর) চলতি বছরের দাখিল পরীক্ষাও শুরু হবে। ২৩ সেপ্টেম্বর ২০২১ সালের দাখিল পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।

করোনার এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এজন্য পরীক্ষার সময়সূচির সঙ্গে বিশেষ নির্দেশনাও প্রকাশ করেছে আন্তঃশিক্ষাবোর্ড।

বিশেষ নির্দেশনায় যা রয়েছে-

১) কোডিড-১৯ অতিমারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে;

২) পরীক্ষা শুরুর ৩০  মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে;

৩) পরীক্ষার সময় দেড় ঘন্টা;

৪) পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে পরীক্ষা শুরুর কমপক্ষে তিনদিন পূর্বে সংগ্রহ করবে;

৫) ২০১৭-২০১৮,২০১৮-২০১৯, ২০১৯-২০২০, ২০২০-২০২১ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের ক্ষেত্রে শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়ে এনসিটিবি এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। প্রতিষ্ঠান নিজ নিজ পরীক্ষার্থীর ব্যবহারিক খাতা (নোটবুক) এর নম্বর প্রদান করে নম্বরসমূহ ২৮ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক খাতা (নোটবুক) এর নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে। পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের ওএমআর ফরমে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোন অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না;

৭) পরীক্ষার্থীকে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক খাতা (নোটবুক) তার পরীক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন ও প্রবেশপত্রে বর্ণিত বিষয়/বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোন অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষার অংশগ্রহণ করতে পারবে না;

৮) প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন ও প্রবেশপত্রে বর্ণিত বিষয়সমূহের পরীক্ষায় অংশ নিতে পারবে। কোন অবস্থাতেই ভিন্ন বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না;

৯) কোন পরীক্ষার্থীর পরীক্ষা (সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি) নিম্ন বিদ্যালয়ে প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না। পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে;

১০) পরীক্ষার্থীরা পরীক্ষায় সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। প্রোগ্রামিং ক্যান্সলেটর ব্যবহার করা যাবে না;

১১) কোন ব্যক্তি পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে এবং ব্যবহার করতে পারবেন না। শুধুমাত্র কেন্দ্র সচিব ফিচার ফোন(স্মার্ট ফোন ব্যতীত) ব্যবহার করতে পারবেন;

১২) সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) ও বহুনির্বাচনি পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতি পত্র ব্যবহার করতে হবে;

১৩) পরীক্ষার ফল প্রকাশের ৭ দিনের মধ্যে পুনঃনিরীক্ষার জন্য অনলাইনে এসএমএসের মাধ্যমে আবেদন করা যাবে।

আনোয়ারায় বেশি দামে খোলা তেল বিক্রি, দুই দোকানিকে জরিমানা
  • ৩১ মার্চ ২০২৬
কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ নেবে ডিজিকন, পদ ২০, আবেদন …
  • ৩১ মার্চ ২০২৬
তিন বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ
  • ৩১ মার্চ ২০২৬
ছাত্রদলকে ডেকে হামলার অভিযোগে ডিএফপির চিত্রগ্রাহক বরখাস্ত
  • ৩১ মার্চ ২০২৬
পে স্কেলের দাবিতে ৬৪ জেলায় কর্মসূচি পালনের ঘোষণা সরকারি কর্…
  • ৩১ মার্চ ২০২৬
অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাসের কার্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence