দাখিল পরীক্ষার রুটিন প্রকাশ

একই দিনে শুরু হতে পারে এসএসসি পরীক্ষাও

২৩ সেপ্টেম্বর ২০২১, ০৮:৩৩ PM
দাখিল পরীক্ষার রুটিন প্রকাশ করে মাদ্রাসা শিক্ষাবোর্ড। আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হবে এ পরীক্ষা। তবে এসএসসির বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত জানানো হয়নি

দাখিল পরীক্ষার রুটিন প্রকাশ করে মাদ্রাসা শিক্ষাবোর্ড। আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হবে এ পরীক্ষা। তবে এসএসসির বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত জানানো হয়নি © ফাইল ফটো

আগের বছরগুলোতে এসএসসি, দাখিল এবং কারিগরি পর্যায়ের মাধ্যমিকের পরীক্ষা শুরুর দিনটি একই থাকে। কিন্তু এবার দাখিলের সময়সূচি ঘোষণা হলেও এসএসসির সময়সূচি এখনো ঘোষণা হয়নি। তবে সময়সূচি এখনো প্রকাশিত না হলেও এবারও একই দিনে এসএসসি পরীক্ষা শুরু হতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা বোর্ডের দায়িত্বশীল একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, এবারও এসএসসি পরীক্ষা একই দিনে শুরু হওয়ার কথা। সেভাবেই শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব গেছে। আসলে শিক্ষা মন্ত্রণালয়ে দুটি বিভাগের মাধ্যমে মাদ্রাসা ও কারিগরি এবং সাধারণ শিক্ষার বিষয়টি দেখভাল করা হয়।

পড়ুন: দাখিল পরীক্ষা শুরু ১৪ নভেম্বর, শেষ ২১ নভেম্বর

এর আগে, এদিন বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দাখিল পরীক্ষার রুটিন প্রকাশ করে মাদ্রাসা শিক্ষাবোর্ড। আগামী ১৪ নভেম্বর শুরু হবে দাখিল পরীক্ষা। ২১ নভেম্বর শেষ হবে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কায়সার আহমেদ বলেন, আগামী ১৪ নভেম্বর থেকে এসএসসি ও সমমান পরীক্ষার প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। যেহেতু আমাদের কিছু প্রস্তুতির প্রয়োজন আছে তাই আমরা প্রথমে রুটিন আপলোড করেছি।

এসএসসি পরীক্ষার বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় উপকমিটির প্রধান অধ্যাপক নেহাল আহমেদ বলেন, আমি শুনেছি মাদ্রাসা শিক্ষা বোর্ড পরীক্ষার রুটিন আপলোড করেছে। কিন্তু আমরা এখনো শিক্ষা মন্ত্রণালয় থেকে রুটিন সংক্রান্ত কোনো নির্দেশনা পাইনি।

তবে পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।

জাবির ৭০৪ আসন ফাঁকা, দ্বিতীয় ধাপে ভর্তির গণবিজ্ঞপ্তি প্রকাশ
  • ১৯ মার্চ ২০২৬
সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন
  • ১৯ মার্চ ২০২৬
যেসব এলাকায় আজও ব্যাংক খোলা, লেনদেন যত ঘণ্টা
  • ১৯ মার্চ ২০২৬
দলীয় সরকার, কিছুটা দলীয় লোক তো থাকবেই—ভিসি নিয়োগ প্রসঙ্গে…
  • ১৯ মার্চ ২০২৬
বিএনপির জাতীয় কাউন্সিল কবে, জানালেন মহাসচিব মির্জা ফখরুল
  • ১৯ মার্চ ২০২৬
কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনার রহস্য উদঘাটন, তদন্তে এল…
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence