অ্যাসাইনমেন্ট জমা দিতে ফি নিলে গণমাধ্যমকর্মীদের জানানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর

১৮ সেপ্টেম্বর ২০২১, ০৯:৩৯ AM
শিক্ষামন্ত্রী ড. দীপু মনি

শিক্ষামন্ত্রী ড. দীপু মনি © ফাইল ছবি

শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমা দিতে কোনো স্কুল ফি নিলে গণমাধ্যমকর্মীদের এসব তথ্য দিয়ে প্রচারে সহযোগিতার অনুরোধ করেছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। গতকাল শুক্রবার চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমা দিতে কোনো ফি জমা দিতে হবে না। অনেকেই অভিযোগ করেছেন শিক্ষার্থীদের থেকে এই জন্য ফি নেয়া হচ্ছে। বাস্তবে এমনটি করার সুযোগ নেই। হয়তো অন্য কোনো ফি সমন্বয় করতে গিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে। তবে কোথাও অসংগতি পাওয়া গেলে গণমাধ্যমকর্মীদের এসব তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ জানান তিনি।

তিনি আরও বলেন, শুধু কোভিড-১৯ কিংবা ডেঙ্গুর কারণে নয়, সুস্থ-সুন্দর জীবনের জন্য নিজ বাড়ির আঙিনাসহ স্কুল প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে।

ট্যাগ: স্কুল
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতিতেও লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ১১২, আহত ৮৩৭
  • ০৮ এপ্রিল ২০২৬
ভেঙে পড়া স্বাস্থ্য খাত মেরামত হবে, বাজেট হবে ৫ গুণ: স্বাস্থ…
  • ০৮ এপ্রিল ২০২৬
ফের হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান
  • ০৮ এপ্রিল ২০২৬
close