ভিকারুননিসার ফটকের ব্যানারে বানান ভুল

১২ সেপ্টেম্বর ২০২১, ০৮:৪১ PM
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ৮ নম্বর ফটক

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ৮ নম্বর ফটক © সংগৃহীত

রাজধানীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একটি ফটকে ভুল বানানে ব্যানারে লেখা হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমালোচনা হয়েছে।

দীর্ঘ দিন বন্ধের পর আজ রোববার (১২ সেপ্টেম্বর) দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রথম দিনে এমনটি ঘটেছে।  বেইলি রোডের মূল শাখার ৮ নম্বর ফটকে সাঁটানো ব্যানারে বড় করে ‘সুস্বাগতম’ শব্দটি লেখা হয়েছে। মূলত শব্দটি হচ্ছে স্বাগত। এখানে বাড়তি দুটি সু যুক্ত করা হয়েছে।

বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান ২০১৬ সংস্করণের ১৩৭২ পৃষ্ঠায় দেখা গেছে, শব্দটিকে স্বাগত লেখা হয়েছে।

বাংলা একাডেমি আধুনিক বানান অভিধানের স্ক্রিনশট

এ বিষয়ে কথা বলতে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহারকে ফোন করা হলে তিনি তা রিসিভ করেননি। ক্ষুদেবার্তা পাঠানোর পরেও কোনো উত্তর পাওয়া যায়নি।

আরও পড়ুন: অনেক শিক্ষকের নাম ভুলে গেছে শিক্ষার্থীরা

বাংলা বানানরীতি নামের ফেসবুক পেজে এ নিয়ে একটি পোস্ট দেওয়া হয়েছে। পোস্টটিতে বলা হয়, ‘শুদ্ধ: সু+আগত= স্বাগত। অশুদ্ধ: সু+আগতম= স্বাগতম ('আগতম' কোনো অর্থবোধক শব্দ নয়)। অশুদ্ধ: সু+সু+আগতম= সুস্বাগতম (পর পর দু'বার সু ব্যবহার বাহুল্য, আর আগতম কোনো অর্থবোধক শব্দ নয়)।’

পোস্টটিতে মন্তব্যের ঘরে মাহমুদুল হক সোহাগ নামের একজন লিখেছেন, ‘করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের প্রভাব শিক্ষকদের উপরেও যে পড়েছে হয়তো এইটা তারই প্রমাণ।’

ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে যুক্ত হবে চার নতুন সাবজেক্ট, কার্যক…
  • ০৬ অক্টোবর ২০২৬
‘অন্যমনস্ক’ পুলিশ, হাতকড়া খুলে আদালতের এজলাস থেকে পালিয়ে গে…
  • ০৬ অক্টোবর ২০২৬
আরও ২৬ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কেন বন্ধ হবে না, ব্যাখ্যা চ…
  • ০৬ অক্টোবর ২০২৬
কাটল আইনি জট, হাইস্কুলে প্রধান শিক্ষক নিয়োগের ভাইভা গ্রহণে …
  • ০৬ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগ দেবে বিডিজবস, কর্মস্থল গাজীপুর
  • ০৬ অক্টোবর ২০২৬
নোবেল পাওয়া দ্বিতীয় নারী ছিলেন পদার্থবিদ মারিয়া গোয়েপার্ট-ম…
  • ০৬ অক্টোবর ২০২৬