প্রথম দিন ৪-৫ ঘণ্টা ক্লাস, পর্যায়ক্রমে সময় বাড়বে: দীপু মনি

০৫ সেপ্টেম্বর ২০২১, ০৪:২০ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও প্রথম দিন ৪-৫ ঘণ্টা ক্লাস হবে, পর্যায়ক্রমে ক্লাসের সময় ও সংখ্যা বাড়ানো হবে। রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেছেন, ‘১২ সেপ্টেম্বর শুরুর দিন চার-পাঁচ ঘণ্টা ক্লাস হবে। পর্যায়ক্রমে ক্লাসের সংখ্যা ও সময় বাড়বে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে চেকলিস্ট পূরণ করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে হবে। রেন্ডম স্যাম্পল (নিয়মিত নমুনা পরীক্ষা) করে সংক্রমণের ঝুঁকি থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্তও নেয়া হতে পারে।’

তিনি বলেন, ‘২০২১ সালে অর্থাৎ চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ক্লাস শুরুর পর শুরুর দিকে প্রতিদিন স্কুলে আসতে হবে। এছাড়া পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরাও প্রতিদিন ক্লাসে আসবে।’

‘আগামী ১২ সেপ্টেম্বর প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকসহ সকল পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে ক্লাস শুরু হবে। শ্রেণিকক্ষে পাঠদানকালে শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে মাস্ক পরিধান করতে হবে’ বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘স্কুলে প্রবেশের ক্ষেত্রে শিক্ষার্থীদের সারিবদ্ধভাবে প্রবেশ করতে হবে। স্কুলে আপাতত কোনো অ্যাসেম্বলি হবে না। তবে ফিজিক্যাল অ্যাক্টটিভি বা খেলাধুলা চলবে, যাতে শারীরিক ও মানসিকভাবে শিক্ষার্থীরা ভালো অবস্থানে থাকতে পারে।’

আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের গুলিতে আহত ২
  • ১৩ মার্চ ২০২৬
জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্র…
  • ১৩ মার্চ ২০২৬
ফেব্রুয়ারিতে ডিএমপির শ্রেষ্ঠ বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর
  • ১৩ মার্চ ২০২৬
ভূমিকম্পে কাঁপল তুরস্ক 
  • ১৩ মার্চ ২০২৬
স্বর্ণের দামে ফের পতন, ভরিতে কত?
  • ১৩ মার্চ ২০২৬
এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় ভারতীয় যুবকের নাম
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081