ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ফের স্থগিত

২৫ জুলাই ২০২১, ১১:৫৩ AM
মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর © লোগো

চলমান কঠোর লকডাউনের কারণে মাধ্যমিক পর্যায়ের (৬ষ্ঠ থেকে নবম) এবং ২০২২ সালের মাধ্যমিক ও সমমানের পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হয়েছে।

আজ রবিবার (২৫ জুলাই) মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক প্রফেসর বেলাল হোসাইন স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

আদেশে বলা হয়, চলমান লকডাউনের কারণে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক ৬ষ্ঠ থেকে নবম ও ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য চলমান অ্যাসাইনমেন্ট কার্যক্রম পরর্বতী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হলো।

গত বছর করোনা মহামারি দেখা দেয়ার পর ষষ্ঠ থেকে একাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে যুক্ত থাকতে দেয়া হচ্ছে অ্যাসাইনমেন্ট। করোনাকালে শিক্ষার্থীদের পড়াশোনার মধ্যে রাখাই এই অ্যাসাইনমেন্টের উদ্দেশ্য।

গত ১৫ জুলাই মাধ্যমিকের স্থগিত অ্যাসাইনমেন্ট কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত নেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর বেলাল হোসাইন স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

আদেশে বলা হয়, কোভিড-১৯ অতিমারির কারণে সরকার কর্তৃক প্রদত্ত কঠোর বিধি নিষেধের কারণে চলমান অ্যাসাইনমেন্ট কার্যক্রমের স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো। ষষ্ঠ থেকে ৯ম ও ২০২২ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত যথা নিয়মে চালু থাকবে।

এর আগে গত ৩০ জুন ষষ্ঠ থেকে ৯ম শ্রেণি ও ২০২২ সানের এসএসসি পরীক্ষার্থীদের জন্য সপ্তাহভিত্তিক চলমান অ্যাসাইনমেন্ট বিতরণ কার্যক্রম স্থগিত করে মাউশি।

চলতি বছরের ২০ মার্চ থেকে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম শুরু হয়। এরপর লকডাউনের কারণে তা বন্ধ হয়ে যায়। পরে গত ২৩ মে অ্যাসাইনমেন্ট কার্যক্রম আবার শুরু করে মাউশি।

দেশে করোনা শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ভাইরাসের বিস্তার রোধে ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। দফায় দফায় ছুটি বাড়িয়ে তা ৩১ জুলাই পর্যন্ত করা হয়েছে। তবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে ক্লাস চালু রয়েছে।

ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড় ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
জমিজমা নিয়ে ডাকা সালিস বৈঠকে সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ৩০
  • ০৭ এপ্রিল ২০২৬
আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
close