এসএসসি-এইচএসসিতে কোনভাবেই অটো পাস দেয়া যাবে না

১৪ জুলাই ২০২১, ১২:০৭ AM
অভিভাবক ঐক্য ফোরামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়

অভিভাবক ঐক্য ফোরামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় © ফাইল ফটো

চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অটো পাস না দিয়ে রচনামূলক বা সৃজনশীল প্রশ্ন বাদ দিয়ে বিকল্প পদ্ধতিতে কেবল বহু নির্বাচনী প্রশ্নে এমসিকিউ পরীক্ষা নেয়ার দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম। তবে কোনভাবেই অটো পাস দেয়ার ঘোষণা দেয়া যাবে না। মঙ্গলবার (১৩ জুলাই) অভিভাবক ঐক্য ফোরামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু বলেন, করোনা পরিস্থিতির উন্নতি না হলে বা শিক্ষা প্রতিষ্ঠান না খুলতে পারলে সরাসরি পরীক্ষা নেয়ার জন্য নভেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। কোনভাবেই অটো পাস দেয়ার ঘোষণা দেয়া যাবে না।

তিনি আরও বলেন, প্রয়োজনে বিষয় কমিয়ে, পরীক্ষার মোট নম্বর ও সময় কমিয়ে প্রতি বিষয়ের জন্য ৫০ নম্বর নির্ধারণ করে এবং পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি করে স্ব- স্ব এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা নিতে হবে। যেমনি ভাবে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পর সব পাবলিক পরীক্ষা নেয়া হয়েছিল।

বিবৃতিতে চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদেরকে জরুরিভিত্তিতে করোনা ভ্যাকসিন দেয়ার দাবিও জানানো হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে নিয়োগ দেবে শিক্ষ…
  • ০২ এপ্রিল ২০২৬
কোহলিকে ছুঁয়ে বাবরকে চোখ রাঙাচ্ছেন ফারহান
  • ০২ এপ্রিল ২০২৬
হাসনাতের বিরুদ্ধে পয়েন্ট অব অর্ডার উত্থাপন করলেন পানিসম্পদ …
  • ০২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গবেষক ড. শাকিরুল ইসলাম
  • ০২ এপ্রিল ২০২৬
৪ ফুট বেঞ্চে একজন, ৬ ফুটে দুজন শিক্ষার্থী বসবেন
  • ০২ এপ্রিল ২০২৬
চরফ্যাশনে চীনাবাদামের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
  • ০২ এপ্রিল ২০২৬